Advertisement

Bank of Baroda Recruitment 2022: বছরে মিলবে ১৮ লাখ টাকা, ব্যাঙ্কে এই চাকরির সুযোগ বারবার আসে না

Bank of Baroda Recruitment 2022: বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের মাধ্যমে মোট ১০০টি পদ পূরণ করা হবে। কৃষি বিপণন অফিসার পদে ৪৭টি এবং সহকারী ভাইস প্রেসিডেন্টের ৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ৬ এপ্রিল শুরু হয়েছে এবং প্রার্থীরা ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Apr 2022,
  • अपडेटेड 12:22 PM IST
  • বছরে মিলবে ১৮ লাখ টাকা
  • ব্যাঙ্কে এই চাকরির সুযোগ বারবার আসে না
  • জানুন বিস্তারিত তথ্য

Bank of Baroda Recruitment 2022: ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি) তে চাকরি খুঁজছেন বা বিভিন্ন ব্যাঙ্ক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য বড় খবর রয়েছে৷ ব্যাঙ্ক অফ বরোদা কৃষি বিপণন অফিসার (AMO) এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) এর বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের মাধ্যমে মোট ১০০টি পদ পূরণ করা হবে। কৃষি বিপণন অফিসার পদে ৪৭টি এবং সহকারী ভাইস প্রেসিডেন্টের ৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ৬ এপ্রিল শুরু হয়েছে এবং প্রার্থীরা ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখগুলো
অনলাইন আবেদন শুরুর তারিখ ৬ এপ্রিল ২০২২
অনলাইন আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২২

প্রচুর শূন্যপদ

সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে আহমেদাবাদ, বরোদা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নয়াদিল্লি এবং পুনেতে, আর কৃষি বিপণন কর্মকর্তার জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে পাটনা, চেন্নাই, ম্যাঙ্গালুরু, নয়াদিল্লি, রাজকোট, চণ্ডীগড়, এর্নাকুলাম, কলকাতা, মিরাট এবং আহমেদাবাদ।

কতগুলি এবং কোথায় কোথায় শূন্যপদ
পাটনা ৪
চেন্নাই ৩
ম্যাঙ্গালুরু ২
নয়াদিল্লি ১
রাজকোট ২
চণ্ডীগড় ৪
এর্নাকুলাম ২
কলকাতা ৩
মিরাট ৩
আহমেদাবাদ ২
মোট ৪৭

শিক্ষাগত যোগ্যতা-
সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
কৃষি বিপণন কর্মকর্তার জন্য, কৃষি / উদ্যানপালন / পশুপালন / ভেটেরিনারি সায়েন্স / ডেইরি সায়েন্স / ফিশারিজ সায়েন্স / ফিশারিজ বিষয়ে স্নাতক চাওয়া হয়েছে।

বয়স পরিসীমা -
এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর জন্য শিথিলকরণ দেওয়া হয়।

বেতন সীমা -
এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদের জন্য নির্বাচিত প্রার্থীদের মেট্রো সিটিতে বার্ষিক ১৮ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। একই সঙ্গে গ্রামীণ সিটিতে কর্মরত প্রার্থীরা বার্ষিক বেতন পাবেন ১৫ লাখ টাকা। প্রার্থীদের ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement