
গত এক সপ্তাহ ধরে পড়েই যাচ্ছে বিট কয়েনের দাম। কিন্তু শনিবার এর দাম কিছুটা বেড়েছে। এটির দাম পৌঁছেছে ৬৮,৮৬৪ ডলারে। তবে বিশেষজ্ঞরা এই ব়্যালির পরও নিশ্চিন্ত হতে পারছেন না। তারা মনে করছেন, একটা বড় পতনের আগে ছোট লাফ দিয়েছে বিটকয়েন। এর দাম আরও কমে যেতে পারে।
প্রসঙ্গত, এখনও নিজের রেকর্ড হাই থেকে প্রায় অর্ধেক নীচে নেমে রয়েছে বিট কয়েনের দাম। এই ক্রিপ্টোকারেন্সি গত অক্টোবরের পিক থেকে ৪৪ শতাংশ নেমে গিয়েছে। গত কয়েক মাসে কারেকশন এসেছে এই ক্রিপ্টোকারেন্সির দাম।
আরও পড়তে পারে দাম
বিটকয়েন সম্পর্কে ভাল খবর দিচ্ছে না বিশেষজ্ঞরা। নেড ডেভিস রিসার্চ জানিয়ে দিয়েছে যে এটা আরও বিক্রির আশঙ্কা রয়েছে বিটকয়েনে। এই সংস্থা জানিয়ে দেয় যে এখন থেকেও দাম অনেকাই নেমে যেতে পারে।
৫৫ শতাংশ পড়ে যেতে পারে দাম
নেড ডেভিস রিসার্চের চিফ স্ট্র্যাটেজিস্ট প্যাট সচোস্কি এবং অ্যানালিস্ট মৌলস মনে করেন, বিটকয়েনের অবস্থা খুবই খারাপ। এর দাম কমে যেতে পারে ৩১০০০ ডলার। অর্থাৎ দাম কমে যেতে পারে ৫৫ শতাংশ। যার ফলে বিপদ বাড়তে পারে। টাকা ডুবে যেতে পারে অনেকটাই।
বিটকয়েনের দাম প্রায় ৭৫ শতাংশ নেমেছে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগে দেখা গিয়েছে যে বিটকয়েনের দাম পড়ার সময় ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত তলিয়ে গিয়েছে। বিশেষত, মার্কেট অনেকদিন ধরে বিয়ারিশ মোডে থাকবে এই ধরনের ডিপ দেখা যায়। তাই যদি ইতিহাসের আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আবার অনেকটাই তলিয়ে যেতে পারে বিটকয়েন। তাই যাঁরা বিটকয়েনে ইনভেস্ট করছেন, তাঁরা একটু সাবধান হন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।