
রবিবার ভোটের নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘন্ট প্রকাশের কিছুক্ষণ আগেই মহার্ঘ ভাতা বা DA-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ঘটনায় স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, "রাজ্য সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মী, পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য স্থানীয় সংস্থা এবং অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীরা বকেয়া DA পাওয়ার আওতায় আসবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী, তাঁরা ২০২৬ সালের মার্চ মাস থেকে ROPA ২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (DA) পেতে শুরু করবেন।"
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই কর্মচারী মহলে আনন্দের ধুম পড়ে গিয়েছে। কারণ মনে করা হচ্ছে সরকারের বার্তা অনুযায়ী, রাজ্য সরকারের কর্মীদের পকেটে মোটা টাকা ঢুকতে চলেছে। কোন কর্মচারীরা কত টাকা পাবেন? সেই হিসেব কষলে দেখা যাচ্ছে।