
DCX Systems IPO: বেঙ্গালুরু ভিত্তিক ইলেকট্রনিক সাব-সিস্টেম এবং ক্যাবল হার্নেসেস তৈরির করার সংস্থা DCX Systems দীপাবলির পরে IPO আনতে চলেছে৷ কোম্পানির IPO ২৮ অক্টোবর খুলবে এবং ২ নভেম্বর পর্যন্ত এই IPO (প্রাথমিক পাবলিক অফার)-তে বিনিয়োগের জন্য আবেদন করা যেতে পারে।
কোম্পানিটি আইপিওর জন্য শেয়ার প্রতি ১৯৭ থেকে ২০৭ টাকা প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। ৭২টি ইক্যুইটি শেয়ারের লট সাইজের জন্য বিডিং করা যেতে পারে। এই আইপিওতে, ডিসিএক্স সিস্টেমস ৪০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু আনবে, এবং প্রোমোটারদের দ্বারা ১০০ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি শেয়ারের বিক্রির প্রস্তাব (offer for sale) রয়েছে৷
বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থাটি প্রাথমিকভাবে সিস্টেম ইন্টিগ্রেশন এবং ওয়্যার এবং ওয়্যার হার্নেস এসেম্বলিজ (wire harness assemblies) তৈরিতে নিযুক্ত। ডিসিএক্স সিস্টেমের অপারেশন থেকে রাজস্ব ২০২০ অর্থবছরে ৪৪৯ কোটি টাকার তুলনায় ৫৬.৬৪% শতাংশ CAGR-এ বেড়ে ২০২২ অর্থবছরে ১১০২ কোটি টাকা হয়েছিল। কোম্পানির অর্ডারবুক ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত ১৯৪১ কোটি টাকা থেকে বেড়ে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত ২৩৬৯ কোটি টাকা হয়েছে৷ ৩০ জুন, ২০২২ পর্যন্ত, ডিসিএক্স সিস্টেমের অর্ডার বুক ছিল ২৫৬৩ কোটি টাকার যেটি ২০২৩-২০২৪ অর্থবছরে কার্যকর করা হবে।
এডেলবেইস ফিনান্সিয়াল সার্ভিসেস (Edelweiss Financial Services) অ্যাক্সিস ক্যাপিটাল (Axis Capital), স্যাফরন ক্যাপিটাল এডভাইসরস (Saffron Capital Advisors) হল ইস্যুটির বুক রানিং লিড ম্যানেজার। ইক্যুইটি শেয়ারগুলি বিএসই এবং এনএসই উভয় ক্ষেত্রেই তালিকাভুক্ত করার প্রস্তাব রয়েছে।