Advertisement

মা-বাবার পাশেই সিট দিতে হবে শিশুদের, বিমানে আরও একাধিক নয়া নির্দেশ DGCA-র

যাত্রীদের জন্য বিমান সফর হতে চলেছে আরও আরামদায়ক ও চিন্তামুক্ত। দেশে বিমান ভ্রমণের সংখ্যা বাড়তেই এবার একগুচ্ছ পদক্ষেপ নিল DGCA। চলতি মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বিমানের অন্তত ৬০ শতাংশ সিট অতিরিক্ত টাকা না দিয়েই পছন্দ করতে পারবেন যাত্রীরা।

বিমান সফরে কী কী নিয়ম চালু করছে DGCA?বিমান সফরে কী কী নিয়ম চালু করছে DGCA?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 9:52 AM IST
  • যাত্রীদের জন্য বিমান সফর হতে চলেছে আরও আরামদায়ক।
  • বিমান ভ্রমণের সংখ্যা বাড়তেই এবার একগুচ্ছ পদক্ষেপ নিল DGCA।
  • ৬০ শতাংশ আসন অতিরিক্ত টাকা না দিয়েই পছন্দ করতে পারবেন যাত্রীরা।

যাত্রীদের জন্য বিমান সফর হতে চলেছে আরও আরামদায়ক ও চিন্তামুক্ত। দেশে বিমান ভ্রমণের সংখ্যা বাড়তেই এবার একগুচ্ছ পদক্ষেপ নিল DGCA। চলতি মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বিমানের অন্তত ৬০ শতাংশ সিট অতিরিক্ত টাকা না দিয়েই পছন্দ করতে পারবেন যাত্রীরা। এই সিটগুলি পছন্দ করার জন্য বিমানভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নিতে পারবে না বিমানসংস্থাগুলি।

এবার সব ফ্লাইটে ৬০ শতাংশ সিট বিনামূল্যে বরাদ্দের ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ জারি করেছে DGCA। অ-সামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে এই সুবিধা চালু করা হবে।

DGCA-এর নোটিশে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?

১. যে কোনও ফ্লাইটের কমপক্ষে ৬০ শতাংশ আসন পছন্দ করার ক্ষেত্রে যাত্রীদের থেকে অতিরিক্ত চার্জ নেওয়া চলবে না।

২. একই PNR-এ সফর করা যাত্রীদের, যতদূর সম্ভব, একে অপরের কাছাকাছি বা একই লাইনে সিট বরাদ্দ করা উচিত।

৩. বিমান সংস্থাগুলোর উচিত স্বচ্ছ আসন নীতি বজায় রাখা এবং তাদের বুকিং ইন্টারফেসে খালি সিটের প্রাপ্যতা ও প্রযোজ্য শর্তাবলী স্পষ্টভাবে জানিয়ে দেওয়া।

এর পাশাপাশি DGCA-র তরফে একটি বড় নির্দেশ হয়েছে। কোনও শিশু বা ছোট বাচ্চাকে নিয়ে সফরের ক্ষেত্রে এবার সুবিধা পাবেন যাত্রীরা।  কারণ, DGCA-র তরফে এয়ারলাইন্সগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ১২ বছরের কম বয়সী বাচ্চাদের সিট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবা-মা বা অভিভাবকের অন্তত একজনের পাশে সিট বরাদ্দ করতে হবে।

উল্লেখ্য বিষয় হল, এর আগে যাত্রীরা নিজেদের পছন্দের সিট জানানোর পর বহু বিমানসংস্থাই অতিরিক্ত টাকা নিত। বিমানের টিকিট কাটার পর বা ওয়েব চেক-ইনের সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হত। কিন্তু কেন্দ্রের নয়া নির্দেশের ফলে আগামী ২০ এপ্রিল থেকে বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা অতিরিক্ত টাকা না-দিয়েই পছন্দ করতে পারবেন।


 
Read more!
Advertisement
Advertisement