Advertisement

দোলের সময় দিঘা থেকে স্পেশাল ট্রেন, কোন রুটের যাত্রীরা সুবিধা পাবেন? জেনে নিন

দিঘা থেকে বাড়ল স্পেশাল ট্রেনের সময়সীমা। দিঘা-পাঁশকুড়া লোকালের সময়সীমা বাড়ালো দক্ষিণপূর্ব রেল। সৈকত নগরীতে জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ থেকে চালানো হচ্ছিল এই ট্রেনটি। গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেন চালানোর কথা ছিল।

দোলের সময় দিঘা থেকে স্পেশাল ট্রেনদোলের সময় দিঘা থেকে স্পেশাল ট্রেন
Aajtak Bangla
  • দিঘা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 12:32 PM IST
  • দিঘা থেকে বাড়ল স্পেশাল ট্রেনের সময়সীমা।
  • দিঘা-পাঁশকুড়া লোকালের সময়সীমা বাড়ালো দক্ষিণপূর্ব রেল।
  • দোল উৎসব ও ছুটির মরশুমের কথা মাথায় রেখে ট্রেনটির সময়সীমা বৃদ্ধি করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

দিঘা থেকে বাড়ল স্পেশাল ট্রেনের সময়সীমা। দিঘা-পাঁশকুড়া লোকালের সময়সীমা বাড়ালো দক্ষিণপূর্ব রেল। সৈকত নগরীতে জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ থেকে চালানো হচ্ছিল এই ট্রেনটি। গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেন চালানোর কথা ছিল। কিন্তু আসন্ন দোল উৎসব ও ছুটির মরশুমের কথা মাথায় রেখে ট্রেনটির সময়সীমা বৃদ্ধি করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

রেলসূত্রে জানা গিয়েছে, ওই ট্রেনটিতে যাত্রীর সংখ্যা ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ bangla.aajtak.in -কে জানান ট্রেনটির সময়সীমা ৩ মাস বৃদ্ধি করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী ১৬ মে পর্যন্ত এই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেনটির টাইম-টেবিল কী রয়েছে?

০৮১১৭ আপ স্পেশাল পাঁশকুড়া-দিঘা ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে দিঘা পৌঁছায়।

আবার ফিরতি পথে ০৮১১৮ ডাউন দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা থেকে ছেড়ে পাঁশকুড়া পৌঁছায় বেলা ১১টা বেজে ৫০ মিনিটে। 

উভয় দিকে লাভ

স্থানীয় সূত্রে খবর, এই ট্রেনটিতে পর্যটকদের জন্য বিশেষ সুবিধা ছাড়াও, অফিস যাত্রীরাও ব্যাপক সুবিধা পাচ্ছেন।  কারণ ট্রেনটি যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথির মতো স্টেশনে দাঁড়ায়। ফলে অফিস ও নিয়মিত কাজে যাওয়া ব্যক্তিরাও সকালে এই ট্রেনটি ধরে গন্তব্যে পৌঁছতে পারেন। আবার সকালে সমুদ্র দর্শন করে ফেরার পথে এই ট্রেনটি ধরতে পারেন পর্যটকেরাও। সব মিলিয়ে ট্রেনটিতে যথেষ্ট পরিমাণে যাত্রী থাকে।

উল্লেখ্য বিষয় হল, দিনকয়েক আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। শীঘ্রই শেষ হবে উচ্চ-মাধ্যমিকও। এরপরেই রয়েছে দোলের মতো উৎসব। ফলে দিঘাতে আরও একবার জনসমুদ্র দেখা যেতে পারে বলে আশা করছে রেল। আর সেই সময় যাত্রীদের ভিড় সামাল দিতেই এবার ট্রেনটির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে বলে সূত্র মারফত জানানো হয়েছে।
 

Advertisement

 
Read more!
Advertisement
Advertisement