Advertisement

শিয়ালদা, হাওড়া, কলকাতা থেকে চলবে ৯৪টি হোলি স্পেশাল ট্রেন, বড় ঘোষণা পূর্ব রেলের

হোলির আগেই দারুণ সুখবর শোনাল পূর্ব রেল। এবার হোলি উপলক্ষে ৯৪টি স্পেশাল ট্রেন চালাতে চলেছে ইস্টার্ন রেলওয়ে। দোল ও হোলি উপলক্ষে বহু মানুষ যাতে নিজেদের ঘরে ফিরতে পারে, সেদিকে নজর রেখেই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শিয়ালদা, হাওড়া, কলকাতা থেকে চলবে ৯৪টি হোলি স্পেশাল ট্রেনশিয়ালদা, হাওড়া, কলকাতা থেকে চলবে ৯৪টি হোলি স্পেশাল ট্রেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 10:26 AM IST
  • হোলির আগেই দারুণ সুখবর শোনাল পূর্ব রেল।
  • ৯৪টি স্পেশাল ট্রেন চালাতে চলেছে ইস্টার্ন রেলওয়ে।
  • কলকাতা, শিয়ালদা, হাওড়ার মতো স্টেশনগুলি থেকে এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।

হোলির আগেই দারুণ সুখবর শোনাল পূর্ব রেল। এবার হোলি উপলক্ষে ৯৪টি স্পেশাল ট্রেন চালাতে চলেছে ইস্টার্ন রেলওয়ে। দোল ও হোলি উপলক্ষে বহু মানুষ যাতে নিজেদের ঘরে ফিরতে পারে, সেদিকে নজর রেখেই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা, শিয়ালদা, হাওড়ার মতো স্টেশনগুলি থেকে এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।

হোলি উপলক্ষে কোন কোন রুটে কতগুলি স্পেশাল ট্রেনের ব্যবস্থা?

  • কলকাতা-রক্সৌল-এর মধ্যে ১০টি ট্রেন চালানো হবে। বারাউনি হয়ে চলবে এই ট্রেন।
  • কলকাতা-মধুবনী -এর মধ্যে ৮টি ট্রেন চালানো হবে। বারাউনি হয়ে চলবে এই ট্রেন।
  • কলকাতা-গোরক্ষপুর- এর মধ্যে ২০টি ট্রেন চালানো হবে। পাটনা হয়ে চলবে এই ট্রেন।
  • হাওড়া- আনন্দ বিহার - এর মধ্যে ৮টি ট্রেন চালানো হবে। ঝাঁঝা- কিউল- গয়া হয়ে চলবে এই ট্রেন।
  • কলকাতা- নিউ জলপাইগুড়ি- র মধ্যে চলবে ২টি ট্রেন। 
  • শিয়ালদা-পুরীর মধ্যে চলবে আরও ৮টি ট্রেন।

 

  • এছাড়াও আসানসোল-গোরক্ষপুরের মধ্যে চলবে ৬টি ট্রেন। পাটনা হয়ে চলবে এই ট্রেন। 
  • মালদা টাউন- আনন্দ বিহারের মধ্যে চলবে ৮টি ট্রেন।  ঝাঁঝা- কিউল- গয়া হয়ে চলবে এই ট্রেন।
  • মালদা টাউন- উধানার মধ্যে চলবে ৮টি ট্রেন।  কিউল- গয়া হয়ে চলবে এই ট্রেন।
  • মালদা-মুম্বইয়ের মধ্যে চলবে ৮টি ট্রেন। কিউল- পাটনা হয়ে চলবে এই ট্রেন।

বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে দোলের ছুটিতে তীর্থস্থান ও পর্যটনকেন্দ্রগুলিতে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে পুরী, গোরক্ষপুর ও আনন্দ বিহারের মতো রুটে চাহিদা থাকে বেশি। সেই কথা মাথায় রেখেই আগাম পরিকল্পনা করে ট্রেন সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।

পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, এই ৯৪টি ট্রেনই শেষ নয়। যাত্রীদের চাহিদার দিকে নজর রাখা হচ্ছে রেলের তরফে। যদি কোনও রুটে আরও ট্রেনের প্রয়োজন পড়ে, তবে ওই নির্দিষ্ট রুটেও অতিরিক্ত হোলি স্পেশাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত রয়েছে পূর্ব রেল।
 

Read more!
Advertisement
Advertisement