Advertisement

Siliguri Bullet Train: বাংলা পাচ্ছে বুলেট ট্রেন, শিলিগুড়ি মাত্র ৩ ঘণ্টায়, বড় ঘোষণা রেলমন্ত্রীর

ভোটমুখী বাংলায় ফের কেন্দ্রের বড় উপহার। এবার বুলেট ট্রেন পাচ্ছে উত্তরবঙ্গ। শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত চলবে বুলেট ট্রেন। এদিন সাংবাদিক বৈঠকে বাংলার বুলেট ট্রেন পাওয়ার বিষয়ে চূড়ান্ত করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিলিগুড়ি থেকে বারাণসী যেতে মাত্র ২ ঘন্টা ৫৫ মিনিট সময় লাগবে।

এবার বুলেট ট্রেন পাচ্ছে বাংলাএবার বুলেট ট্রেন পাচ্ছে বাংলা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 6:12 PM IST

উত্তরবঙ্গের  মানুষের জন্য বড়  সুখবর। খুব শীঘ্রই, রাজ্যের বাসিন্দারা বুলেট ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কেন্দ্রীয় বাজেটে উত্তর প্রদেশের বারাণসী থেকে  শিলিগুড়ি পর্যন্ত একটি উচ্চ-গতির করিডোর নির্মাণের ঘোষণা করা হয়েছিল। বুলেট ট্রেনটি বারাণসী থেকে  শিলিগুড়ি পর্যন্ত চলবে। ট্রেনটি বিহারের রাজধানী পটনা এবং কাটিহার স্টেশনে থামবে। এই বুলেট ট্রেনটি  শিলিগুড়ি থেকে বারাণসী যেতে মাত্র ২ ঘন্টা ৫৫ মিনিট সময় নেবে।

রেলমন্ত্রী জানালেন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল সাংবাদিক  সম্মেলনে এই ঘোষণা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেলপথের ধারাবাহিকভাবে আধুনিকীকরণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত বাজেটে রেল বাজেটকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যতে করিডোরটি গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করা হ তে পারে, যা উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে  দেশের বাকি অংশের যোগাযোগকে আরও শক্তিশালী করবে।

 

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ
উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে  সংযোগ স্থাপনের উপরও  বড় জোর দেওয়া হচ্ছে। রেলমন্ত্রী বলেন যে ভুটান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং সিকিমকে রেল নেটওয়ার্কের সঙ্গে  সংযুক্ত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির রাজধানীগুলিকে দেশের অন্যান্য অংশের সঙ্গে  সংযুক্ত করার পরিকল্পনাও দ্রুত এগিয়ে চলেছে।

প্রসঙ্গত, বাজেটে রেলপথ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশজুড়ে সাতটি নতুন রেল করিডোরের ঘোষণা। ২০২৬-২৭ বাজেটে রেলপথের জন্য ২, ৭৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যাত্রী সুরক্ষার উপর জোড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যার জন্য ১২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। রেলপথ রক্ষণাবেক্ষণ, ওয়াগন রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণের উপরও বাড়তি গুরত্ব দেওয়া হয়েছে। ২০২৬ বাজেট ঘোষণার পর, রেলমন্ত্রী  সংবাদিক সম্মেলনে এই তথ্য ভাগ দেন  এবং উদ্যোগগুলির প্রশংসা করেন। 

ভ্রমণের সময় কমে যাবে 
সংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী ২০২৬ সালের বাজেটে করা রেলওয়ের ঘোষণাগুলি নিয়ে আলোচনা করেন। বাজেটে মুম্বই এবং পুনের মধ্যে একটি রেল করিডোর ঘোষণা করা হয়েছে, যাতে ৪৮ মিনিটে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। পুনে-হায়দরাবাদ করিডোর দুটি শহরের মধ্যে ট্রেন ভ্রমণকে ১ ঘন্টা ৫৫ মিনিটে কমিয়ে আনবে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement