
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড়সড় পতন। পাশাপাশি রুপোর দামও কমল ৭ হাজার টাকা। এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ খোলার সঙ্গে সঙ্গেই সপ্তাহের প্রথম ট্রেডিংয়ের দিন মূল্যবান দুই ধাতুর দামই কমে গিয়েছে। ট্রেডিংয়ের শুরুতে ১ কেজি রুপোর দাম ৮ হাজার টাকারও বেশি কমে যায়। রুপোর সর্বোচ্চ দর থেকে এখনও পর্যন্ত দেখলে প্রতি কেজিতে ১ লক্ষ ৮৪ হাজার টাকা সস্তা হয়েছে হয়েছে। সোনার দামও রুপোর মতোই এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম ১৭০০ টাকার বেশি কমে গিয়েছে।
কলকাতায় সোনার দাম কত?
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম: ১ লক্ষ ৫৬ হাজার ৪৪০ টাকা। যা রবিবারের থেকে ১ হাজার ৩১০ টাকা কম।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম: ১ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা। যা রবিবার থেকে ১ হাজার ২০০ টাকা কম।
প্রতি ১০ গ্রামে ১৮ ক্যারেটের দাম: ১ লক্ষ ১৭ হাজার ৩৩০ টাকা। যা রবিবারের থেকে ৯৮০ টাকা কম।
কলকাতায় রুপোর দাম কত?
সোমবার কলকাতায় ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ৬৮ হাজার টাকা। যা রবিবার তুলনায় ৭ হাজার টাকা কম।
ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতে প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৮৫ হাজার টাকা। এরপর আরও ১৫ হাজার টারা বেড়ে ৯ ফেব্রুয়ারি ১ কেজি রুপোর দাম দাঁড়ায় ৩ লক্ষ টাকা। পরদিনই ১০ হাজার টাকা কমে যায় দাম। ১২ ফেব্রুয়ারি ৫ হাজার বেড়ে দাম দাঁড়ায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা। ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র আগেই রুপো ১৫ হাজার টাকা সস্তা হয়। দাম দাঁড়ায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। এর এবার আরও কমে গেল দাম।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে হঠাৎ করে কমে গিয়েছে রুপোর দাম। গত শুক্রবার রুপোর MCX প্রাইস ছিল ২ লক্ষ ৪৪ হাজার ৩৬০ টাকা। যা নেমে এসেছে ২ লক্ষ ৩৫ হাজার ৫০৩ টাকায়।
গত ২৯ জানুয়ারি MCX-এ রুপো রকেট গতিতে চলতে চলতে প্রথমবারের মতো প্রতি কেজি ৪ লক্ষে পৌঁছয়। ৪ লক্ষ ২০ হাজার ৪৮ টাকার সর্বকালের সর্বোচ্চ রেকর্ড তৈরি করে। এই স্তরে পৌঁছনোর পর রুপোর দামে পতন শুরু হয়। বর্তমানে রুপো সর্বোচ্চ স্তর থেকে ১ লক্ষ ৪৮ হাজার ৫৪৫ টাকা প্রতি কেজিতে নেমে এসেতে।
রুপোর মতো সোনার দামও ২৯ জানুয়ারি তার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। MCX-এ সোনার প্রতি ১০ গ্রাম দাম পৌঁছে গিয়েছিল ১ লক্ষ ৯৩ হাজার ৯৬ পৌঁছেছিল। সেখান থেকে হু হু করে পড়তে থাকে দাম। এখনও পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩৮ হাজার ৯০৫ টাকা কমেছে।