Advertisement

যুদ্ধের মধ্যে বিশাল বাড়ল সোনার দাম, কলকাতায় রেট কত হল?

আমেরিকা ও ইজরায়েল ইরানে যৌথ হামলা করতেই আশঙ্কা দেখা দিয়েছিল। বাস্তবক্ষেত্রে সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে। যুদ্ধের মধ্যে কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম।

যুদ্ধের মধ্যে বিশাল বাড়ল সোনার দামযুদ্ধের মধ্যে বিশাল বাড়ল সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 5:49 PM IST
  • যুদ্ধের মধ্যে কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম।
  • দু'দিনের ব্যবধানে প্রায় ৯ হাজার টাকা বেড়ে গেল হলদে ধাতুর রেট।
  • এদিন কলকাতায় কোন সোনার দাম কত বাড়ল?

আমেরিকা ও ইজরায়েল ইরানে যৌথ হামলা করতেই আশঙ্কা দেখা দিয়েছিল। বাস্তবক্ষেত্রে সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে। যুদ্ধের মধ্যে কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্য়ান্ড জুয়েলারি অ্যাসোশিয়েসনের তরফে জানানো হয়েছে, দু'দিনের  ব্যবধানে প্রায় ৯ হাজার টাকা বেড়ে গেল হলদে ধাতুর রেট। সোনার পাশাপাশি বেড়ে গিয়েছে রুপোর দামও। এদিন কলকাতায় কোন সোনার দাম কত বাড়ল? বুঝে নেওয়া যাক।

২৪ ক্যারেট: শহর কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম রয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা। শুক্রবার এই দাম ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৩৫০ টাকা। ২৪ ক্য়ারেট সোনা মূলত সোনার বাট, গিনি, কয়েন তৈরিতে ব্যবহার করা হয়। কারণ ২৪ ক্যারেট সোনা দিয়ে গয়না বানানো যায় না। 

২২ ক্যারেট সোনা: শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৯৫০ টাকা। এই সোনায় খাদের পরিমাণ থাকে ৯ শতাংশ। গত দু'দিনে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৯০০ টাকা। এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয়।

হলমার্ক সোনা: আজ কলকাতায় হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬০০ টাকা। শুক্রবার এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা। অর্থাৎ শেষ দু'দিনে এই সোনার দাম বেড়েছে প্রায় ৯০০০ টাকা।

রুপোর দাম: কলকাতায় লাফিয়ে বেড়েছে রুপোর দামও। এদিন কলকাতায় সাদা ধাতুর দাম রয়েছে ২ লক্ষ ৯২ হাজার ২৫০ টাকা। শুক্রবার এই দাম ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮০০ টাকা। অর্থাৎ শেষ দু'দিনে প্রায় ২৪ হাজার টাকা বেড়েছে রুপোর দাম।

 

Read more!
Advertisement
Advertisement