Advertisement

Gold Silver Price: বাজেটের দিনই ক্র্যাশ রুপোর দামে, সোনাও বিরাট পড়ল, 'বেলুন' ফেটে গেল?

সোনা এবং রুপোর দামে শুক্রবারই ক্র্যাশ এসেছিল। একদিনে রুপোর দাম পড়েছিল ৩০ শতাংশ। আর সোনা সস্তা হয়েছিল ১৭ শতাংশ। সেই ধারা অব্যাহত রইল বাজেটের দিনও। এ দিন বাজেটের আগে কমোডিটি মার্কেট MCX-এ কমে গেল সোনা এবং রুপোর দাম। মার্কেট খুলতেই ২৭০০০ টাকা পড়ে যায় এক কেজি রুপোর দাম। ওদিকে আবার সোনা ৯০০০ টাকা সস্তা হয়েছে। 

সোনা-রুপোর দামসোনা-রুপোর দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 10:13 AM IST
  • সোনা এবং রুপোর দামে শুক্রবারই ক্র্যাশ এসেছিল
  • একদিনে রুপোর দাম পড়েছিল ৩০ শতাংশ
  • এ দিন বাজেটের আগে কমোডিটি মার্কেট MCX-এ কমে গেল সোনা এবং রুপোর দাম

সোনা এবং রুপোর দামে শুক্রবারই ক্র্যাশ এসেছিল। একদিনে রুপোর দাম পড়েছিল ৩০ শতাংশ। আর সোনা সস্তা হয়েছিল ১৭ শতাংশ। সেই ধারা অব্যাহত রইল বাজেটের দিনও। এ দিন বাজেটের আগে কমোডিটি মার্কেট MCX-এ কমে গেল সোনা এবং রুপোর দাম। মার্কেট খুলতেই ২৭০০০ টাকা পড়ে যায় এক কেজি রুপোর দাম। ওদিকে আবার সোনা ৯০০০ টাকা সস্তা হয়েছে। 

বাজেটের দিনই কমল রুপো...
আজ কেন্দ্রীয় বাজেট। ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই দিনও পড়ল রুপো। 

আসলে বৃহস্পতিবার দামের নিরিখে রেকর্ড করেছিল রুপো। দাম পৌঁছে গিয়েছিল ৪ লাখ টাকায়। ৪ মার্চ সিলভার এক্সপায়ারির দাম ৪২০০৪৮ টাকা ছুঁয়ে রেকর্ড করেছিল। 

তবে তারপরের দিনই ১.২৮ লক্ষ টাকা কমে যায় এই ধাতুর দাম। এর দাম দাঁড়ায় ২৯১৯২২ টাকা প্রতি কেজিতে। আর শনিবার এই ধাতুর দাম আরও ৯ শতাংশ কমেছে। এটি সস্তা হয়েছে ২৭৫০০ টাকা। এখন এক কেজি রুপোর দাম রয়েছে ২৬৫৬৫২ টাকায়। 

বাজার খুলতেই সস্তা সোনাও
রুপোর মতোই অবস্থা সোনারও। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ২ এপ্রিল এক্সপায়ারির এমসিএক্স-এ দাম ১৯৩০৯৬ টাকায় পৌঁছে গিয়েছিল বৃহস্পতিবার। এরপরের দিনই দাম কমে যায় ৪২২৫৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম কমে সে দিন হয়ে যায় ১৫০৮৪৯ টাকা। আবার রবিবার বাজার খুলতেই নেমে গিয়েছে এর দাম। এটি ৬ শতাংশ সস্তা হয়েছে। ১০ গ্রাম সোনার দাম ৯০০০ টাকা কমে হয়েছে ১৪৩২০৫ টাকা। 

বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে বাজার
এই বছর রবিবার বাজেট পেশ করা হচ্ছে। যেই কারণে শেয়ারবাজার খোলা। এমসিএক্স-এ হচ্ছে ট্রেডিং। আর সেখানেই সোনা এবং রুপোর দাম কমেছে। 

অনেকেই মনে করছেন, শুক্রবার সোনা এবং রুপোয় হেভি সেলিং হয়। এর ফলে দুই ধাতুর সম্পর্কে বিনিয়োগকারীদের মনোভাব বদলেছে। তাই বাজেটের সকালেও কমল সোনা এবং রুপোর দাম। 

এখন সকলেরই নজর রয়েছে বাজেটের দিকে। সেখানে কিছু এদিক-ওদিক হলে বদলে দামে বিরাট অস্থিরতা দেখা যেতে পারে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement