Advertisement

বাড়িতে বসেই পেয়ে যান রঙিন ভোটার কার্ড! জানুন আবেদনের পদ্ধতি

এখন বাড়িতে বসেই রঙিন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে এই রঙিন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে...

বাড়িতে বসেই পেয়ে যান রঙিন ভোটার কার্ড!বাড়িতে বসেই পেয়ে যান রঙিন ভোটার কার্ড!
সুদীপ দে
  • কলকাতা,
  • 25 Nov 2020,
  • अपडेटेड 4:22 PM IST
  • ভোটার কার্ডের গুরুত্ব কম-বেশি আমরা প্রায় সকলেই জানি।
  • যদি সাদা-কোলোর পরিবর্তে রঙিন ভোটার কার্ড পেতে চান, তাহলে কী করতে হবে জানেন?
  • এখন বাড়িতে বসেই রঙিন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

ভোটার কার্ড আমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয়। দেশের বৈধ নাগরিকের সচিত্র পরিচয়পত্রই হল এই ভোটার কার্ড। ভোটার কার্ডের গুরুত্ব কম-বেশি আমরা প্রায় সকলেই জানি।

ভারতীয় আইন অনুযায়ী, দেশের নাগরিকরা ১৮ বছর বয়স পেরোলেই ভোটাধিকার পেয়ে থাকেন। তাই ১৮ বছর বয়স পেরোলেই ভোটার কার্ড করাতে হয়। এই বিষয়গুলি তো আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আপনার সচিত্র পরিচয়পত্র বা নাগরিকত্বের প্রমাণপত্র যদি রঙিন করাতে চান, তাহলে কী করতে হবে জানেন? আরও সোজা কথায় বলতে হলে যদি সাদা-কোলোর পরিবর্তে রঙিন ভোটার কার্ড পেতে চান, তাহলে কী করতে হবে জানেন? আসুন জেনে নেওয়া যাক।

ভারতের নির্বাচন কমিশন (Election Commission) এখন রঙিন এবং পিভিসি (প্লাস্টিকের) ভোটার কার্ড তৈরি করছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এখন বাড়িতে বসেই রঙিন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদনের সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে এই রঙিন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে...

আরও পড়ুন

রঙিন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন যে ভাবে:
১) রঙিন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে nvsp (national voter’s service protal) ওয়েবসাইটের হোম পেজে গিয়ে পোর্টাল বক্সে ক্লিক করতে হবে।

২) পোর্টাল বক্সে ক্লিক করে এই লিঙ্কের সাহায্যে https://voterportal.eci.gov.in পোর্টালে গিয়ে এখানে নিজেদের রেজিস্টার করাতে হবে।

৩) আবেদনকারীদের একটি ফর্মে বেশ কিছু তথ্য-সহ নিজস্ব সাম্প্রতিক ছবি দিতে হবে। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর এর একটি প্রতিলিপি (কপি)নিজের কাছে ডাউনলোড অথবা প্রিন্ট করে রেখে দিতে হবে।

৪) যদি কোনও নতুন কার্ড তৈরি করার থাকে সে ক্ষেত্রে আবেদনকারীকে Form 6 ভরতে হবে। এই https://voterportal.eci.gov.in পোর্টালে গিয়ে দেশের যে কোনও রাজ্য, যে কোনও প্রান্ত থেকে উপযুক্ত নথি-পত্র-সহ ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

৫) অনলাইনে আবেদনের পর যাবতীয় তথ্য যাচাই করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার এলাকার বিএলও (বুথ স্তরের কর্মকর্তা) আবেদনকারীর বাড়িতে আসবেন এবং তথ্যগুলি খুঁটিয়ে পরীক্ষা করবেন।

৬) এলাকার বিএলও (বুথ স্তরের কর্মকর্তা) কর্তৃক আবেদনের রিপোর্ট দাখিলের এক মাসের মধ্যেই আবেদনকারীর নতুন রঙিন পিভিসি (প্লাস্টিকের) ভোটার কার্ডটি তাঁর বাড়িতে পৌঁছে যাবে।
 

 

Read more!
Advertisement
Advertisement