Advertisement

SIP To Get 1 Crore: ১০ বছরেই কোটিপতি, ঠিক কত টাকার SIP করতে হবে? হিসেব জেনে নিন

অনেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। আর আজকাল কোটিপতি হওয়া খুব কঠিন কিছু নয়। বরং একটু প্ল্যানিং করে নিলেই আপনি এক কোটি টাকা জমিয়ে ফেলতে পারবেন। 

১ কোটি টাকার SIP১ কোটি টাকার SIP
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 12:34 PM IST
  • অনেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন
  • আজকাল কোটিপতি হওয়া খুব কঠিন কিছু নয়
  • একটু প্ল্যানিং করে নিলেই আপনি এক কোটি টাকা জমিয়ে ফেলতে পারবেন

অনেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। আর আজকাল কোটিপতি হওয়া খুব কঠিন কিছু নয়। বরং একটু প্ল্যানিং করে নিলেই আপনি এক কোটি টাকা জমিয়ে ফেলতে পারবেন। 

বিশেষজ্ঞদের মতে, ১ কোটি টাকা যে কোনও মধ্যবিত্ত জমাতে পারেন। তবে ব্যাঙ্কে টাকা রেখে লাভ মিলবে না। বরং SIP করতে পারেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমেই আপনি অনায়াসে কোটি টাকা জমিয়ে ফেলতে পারবেন। এমনকী মাত্র ১০ বছরেই হয়ে যেতে পারেন কোটিপতি। তাই যাঁরা খুব তাড়াতাড়ি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য রয়েছে খুব ভাল খবর। তাঁরা SIP করলেই কোটি টাকা জমে যাবে মাত্র ১০ বছরে।  

SIP কী? 
SIP-এর পুরো কথা হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এক্ষেত্রে প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে জমাতে হয়। তাতে ভাল পরিমাণ রিটার্ন মেলে। হু হু করে বাড়তে থাকা টাকা। 

১০ বছরে কোটিপতি হতে মাসে কত টাকা করে জমাতে হবে? 
এই হিসেবটা খুব সহজ। আসুন জেনে নেওয়া যাক-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মিউচুয়াল ফান্ডে যদি ১২ শতাংশ রিটার্ন পান, তাহলে মাসে জমাতে হবে ৪৩ হাজার টাকা। তাতেই জমে যাবে ১ কোটি টাকা।

আর মাথায় রাখবেন SIP-তে মোটামুটি ১২ শতাংশ হারে অনায়াসে রিটার্ন পাওয়া যায়। তাই এটা একটি বাস্তবসম্মত হিসেব বলে ধরে নিতে পারেন। 

কিছু কিছু ফান্ডে আবার ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। এমন পরিস্থিতিতে মাসে ৩৫ হাজার ৯০০ টাকা করে জমাতে হবে। তাহলেই জমে যাবে কোটি টাকা। 

কিন্তু ভাগ্য যদি খারাপ থাকে, SIP-তে পেতে পারেন ১০ শতাংশ রিটার্ন। আর এমন পরিস্থিতিতে ৪৮,৪০০ টাকা করে জমাতে হবে প্রতিমাসে। তাহলেই দশ বছরে লক্ষ্যে পৌঁছতে পারবেন। 

কীভাবে SIP-তে বিনিয়োগ করবেন? 
এখন খুব সহজেই SIP-তে বিনিয়োগ করা যায়। আপনি চাইলেই যে কোনও ইনভেস্টেমেন্ট অ্যাপ থেকে টাকা বিনিয়োগ করতে পারেন। 

এখানে একটা কথা বলে রাখি, লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি একটু সেফ। তুলনায় মিড ক্যাপ এবং স্মলক্যাপে ঝুঁকি বেশি। তাই বিনিয়োগের আগে সাবধান হন।

Advertisement


বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।


 

Read more!
Advertisement
Advertisement