Advertisement

অনেক দিন ধরে ক্রেডিট কার্ড ব্যবহারের পরেও বাড়ছে না লিমিট, এই ৫ নিয়মেই কেল্লাফতে

ক্রেডিট কার্ড ব্যবহার করার পরেও যদি ক্রেডিট লিমিট না বাড়ানো হয়, তবে বিষয়টি মোটেই আশানুরূপ নয়। কারণ ক্রেডিট লিমিট বাড়লে আখেরে আপনারই লাভ।

কীভাবে ক্রেডিট কার্ডের লিমিট বাড়াবেন?কীভাবে ক্রেডিট কার্ডের লিমিট বাড়াবেন?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 4:19 PM IST
  • ক্রেডিট লিমিট বাড়লে আখেরে আপনারই লাভ।
  • সহজ পদ্ধতি মেনে চললে ক্রেডিট কার্ডের লিমিট অনেকটা বাড়িয়ে নেওয়া যেতে পারে।
  • এখানে পাঁচটি তেমনই পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।

অনেক দিন ধরে ক্রেডিট কার্ড ব্যবহার করার পরেও যদি ক্রেডিট লিমিট না বাড়ানো হয়, তবে বিষয়টি মোটেই আশানুরূপ নয়। কারণ ক্রেডিট লিমিট বাড়লে আখেরে আপনারই লাভ। তবে ভালো বিষয় হল, কিছু সহজ পদ্ধতি মেনে চললে ক্রেডিট কার্ডের লিমিট অনেকটা বাড়িয়ে নেওয়া যেতে পারে। এখানে পাঁচটি তেমনই পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।

আয় আপডেট করতে ভুলবেন না

সাধারণত বছরে বছরে কর্মীদের বেতনবৃদ্ধি হয়ে থাকে। যদি আপনারও বেতন বা আয় সম্প্রতি বৃদ্ধি পেয়ে থাকে, তবে বিষয়টি ব্যাঙ্ককে জানাতে হবে। কারণ এই তথ্য না জানালে ব্যাঙ্ক ক্রেডিট লিমিট বৃদ্ধি করে না। ব্যাঙ্কিং অ্যাপ বা গ্রাহক পরিষেবার মাধ্যমে লেটেস্ট আয়ের বিবরণ আপডেট করা যেতে পারে।

নিজেই ব্যাঙ্কে রিকোয়েস্ট পাঠান

কখনও কখনও ব্যাঙ্কগুলি অটোমেটিক ভাবে ক্রেডিট কার্ডের লিমিট বৃদ্ধি করে না। এমন ক্ষেত্রে গ্রাহক অনুরোধ করলে কাজ হয়ে যেতে পারে। মোবাইল অ্যাপ, ইমেল বা গ্রাহক পরিষেবার মাধ্যমে ক্রেডিট সীমা বৃদ্ধির রিকোয়েস্ট জমা করা যেতে পারে। যদি প্রোফাইল সঠিক হয়, তাহলে ব্যাঙ্ক অবশ্যই এটি বিবেচনায় রাখবে।

কার্ডের থেকে কম টাকা খরচ করুন

যদি প্রতি মাসে কার্ডের ক্রেডিট লিমিটের বেশিরভাগই ব্যবহার করা হয়, তাহলে এটা ব্যাঙ্কের কাছে নেগেটিভ সংকেত পাঠায়। ক্রেডিট কার্ডের মোট সীমার ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশের এর বেশি ব্যবহার না করার চেষ্টা করা উচিত। কম ব্যবহারের অর্থ হল আপনি ক্রেডিটের উপর নির্ভরশীল নন।

ঘন ঘন নতুন কার্ডের জন্য আবেদন করবেন না

অনেকেই মনে করেন যে নতুন ক্রেডিট কার্ড নিলে তাদের মোট ক্রেডিট লিমিট অটোমেটিক বৃদ্ধি পাবে। কিন্তু সবসময় তা হয় না। বারবার আবেদন করলে ক্রেডিট প্রোফাইল প্রভাবিত হতে পারে। তাই নিজের কাছে থাকা কার্ডের লিমিট বাড়ানো উচিত।

সময়মতো পুরো টাকা দিন

ক্রেডিট কার্ডের লিমিট বৃদ্ধি করতে পেমেন্ট হিস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি মাসে সময়মতো সম্পূর্ণ বিল শোধ করা হলে ব্যাঙ্ক আশ্বস্ত হয় যে, গ্রাহক একজন দায়িত্বশীল ব্যবহারকারী। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement