Advertisement

TCS, Wipro-এর মতো IT স্টকে বড় ক্র্যাশ, এখন কী করবেন?

হু হু করে পড়ছে শেয়ারবাজার। আর সবথেকে খারাপ অবস্থা ভারতের আইটি স্টকগুলির। টিসিএস থেকে উইপ্রো, এইচসিএল টেকের অবস্থা খারাপ। এই সব স্টকের দাম অনেক ক্ষেত্রেই প্রায় ৫ শতাংশ পর্যন্ত নেমেছে। যার ফলে এই সব স্টকের মার্কেট ক্যাপ কমেছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। 

ভারতের IT স্টকের দাম পড়ছেভারতের IT স্টকের দাম পড়ছে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • হু হু করে পড়ছে শেয়ারবাজার
  • সবথেকে খারাপ অবস্থা ভারতের আইটি স্টকগুলির
  • টিসিএস থেকে উইপ্রো, এইচসিএল টেকের অবস্থা খারাপ

হু হু করে পড়ছে শেয়ারবাজার। আর সবথেকে খারাপ অবস্থা ভারতের আইটি স্টকগুলির। টিসিএস থেকে উইপ্রো, এইচসিএল টেকের অবস্থা খারাপ। এই সব স্টকের দাম অনেক ক্ষেত্রেই প্রায় ৫ শতাংশ পর্যন্ত নেমেছে। যার ফলে এই সব স্টকের মার্কেট ক্যাপ কমেছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। 

এ দিন ইনফোসিস পড়েছে প্রায় ৫.১৮ শতাংশ। এর শেয়ারের দাম নেমে গিয়েছে ১৩৯৬ টাকায়। আর টিসিএস শেয়ারের দাম নেমেছে ৪.৫৮ শতাংশ। এটির দাম গিয়ে ঠেকেছে ২৭৭৬ টাকায়। ও দিকে আবার এইচসিএল টেক শেয়ারের দাম ৪.৫৫ শতাংশ পড়েছে। এটির দাম এখন ১৪৮০.৫০ টাকা। এছাড়া উইপ্রোর শেয়ারের দামও দ্রুত গতিতে নেমেছে। এটির দাম কমেছে ৩.৭৬ শতাংশ। এখন দাম ২২১.১০ টাকা। টেক মাহিন্দ্রার শেয়ারের দাম ৪.৮৪ শতাংশ নেমেছে। এটি রয়েছে ১৫৫৫ টাকায়। 

মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে
বুধবার এই সব সংস্থার মার্কেটক্যাপ ছিল ২৪৭১৬৪৬ কোটি টাকা। আর সেটা আজ কমে নেমে যায় ২৩৭১২৮৫ টাকায়। যার সহজ অর্থ হল একদিনে এই ৫ কোম্পানির শেয়ারের দাম কমেছে প্রায় ১,০০,৩৭২ টাকা।

কেন পড়ছে এই সব স্টকের দাম? 
আসলে ইনফোসিস, উইপ্রো এবং কগনিজেন্টের ADR প্রায় ৫ শতাংশ কমেছে আমেরিকার মার্কেটে। আর সেই কারণেই বৃহস্পতিবার ভারতীয় শেয়ারবাজারেও দাম কমেছে এই সব স্টকের। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমেরিকার মার্কেটের অবস্থা এখন খারাপ। বিশেষত, হাই-বিটা এবং হাই ভোলাটালিটি স্টকের অবস্থা খারাপ। যার ফলে এই সব স্টকের দাম কমছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকায় ক্লাউড কোওয়ার্কিং প্লাগইন এনেছে এনথ্রোপিক। সেই কারণেই শুরু হয়েছে আইটি সংস্থায় সেল অফ। আসলে বিনিয়োগকারীরা মনে করছেন যে এআই আসার ফলে সফটওয়্যার সংস্থাগুলির ব্যবসার মডেলে বিরাট বদল আসতে পারে। যার ফলেই দাম পড়ছে আইটি স্টকগুলির। 

এই প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার দাবি করেন, আমেরিকায় ভারতীয় আইটি সংস্থাগুলির ADR কমছে। সেই কারণেই ভারতেও এই সব স্টকের অবস্থা খারাপ। 

Advertisement


কী করবেন? 
এই সময় সাবধান হতে হবে। দেখেশুনে করতে হবে ইনভেস্টমেন্ট। নইলে বিপদ হতে পারে। বড়সড় লোকসানের রয়েছে আশঙ্কা। তাই সতর্ক হয়ে পা ফেলুন। 


বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement