
শহর কলকাতায় পরপর সস্তা হচ্ছে সোনা। গত একসপ্তাহে প্রায় ১২ হাজার টাকা দাম কমে গেল হলমার্ক সোনার। পাশাপাশি সস্তা হয়েছে ২৪ ক্যারেট সোনা। অনেকটা দাম কমেছে রুপোরও।
২৪ ক্যারেট সোনা: আজ শহর কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৪ বাজার ৪০০ টাকা। যা কিনা গতকালের তুলনায় প্রায় ৫ হাজার টাকা কম। গতকাল কলকাতায় পাকা সোনার দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা।
উল্লেখ্য বিষয় হল, এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না। ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত সোনার কয়েন, বার, গিনি ইত্যাদি তৈরি করা হয়। ২৪ ক্যারেট সোনায় প্রায় ৯৯ শতাংশ বিশুদ্ধ থাকায় এই সোনা দিয়ে গয়না তৈরি করা যায় না।
হলমার্ক সোনা: আজ কলকাতায় হলমার্ক সোনার প্রতি গ্রামের দাম রয়েছে ১৩,৭৯৫ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। গতকাল কলকাতায় এই সোনার দাম ছিল ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা।
গত একসপ্তাহে কলকাতায় হলমার্ক সোনার দাম প্রায় ১২ হাজার টাকা কমেছে। গত শনিবার কলকাতায় হলমার্ক সোনার দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা। সেই বিচারে শেষ সাত দিনে কলকাতায় হলমার্ক সোনার দাম কমেছে প্রায় ১২ হাজার টাকা। মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়।
রুপোর দামেও পতন
সোনার পাশাপাশি কলকাতাতে দাম কমেছে রুপোরও। আজ কলকাতায় রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। যা কিনা গতকালের তুলনায় প্রায় ১১ হাজার টাকা কম। গত সাত দিনের বিচারে কলকাতায় রুপোর দাম কমেছে প্রায় ৩০ হাজার টাকা কম।