Advertisement

৮০ দিনের মধ্যে কলকাতায় সবচেয়ে সস্তা সোনা, এখন না কিনলেই ফস্কে যাবে!

কলকাতায় রেকর্ড সস্তা হল সোনা। ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩ তারিখের পর থেকে এই প্রথম কলকাতায় সোনার দর রেকর্ড নীচে। পরিসংখ্যান বলছে, প্রায় ৮০ দিন পর কলকাতায় সোনার দাম ফের সস্তা হল।

৮০ দিনের মধ্যে কলকাতায় সবচেয়ে সস্তা সোনা৮০ দিনের মধ্যে কলকাতায় সবচেয়ে সস্তা সোনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • কলকাতায় রেকর্ড সস্তা হল সোনা।
  • প্রায় ৮০ দিন পর কলকাতায় সোনার দাম ফের সস্তা হল।
  • আজ হলমার্ক সোনার দাম কত রয়েছে? জেনে নিন

কলকাতায় রেকর্ড সস্তা হল সোনা। ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩ তারিখের পর থেকে এই প্রথম কলকাতায় সোনার দর রেকর্ড নীচে। পরিসংখ্যান বলছে, প্রায় ৮০ দিন পর কলকাতায় সোনার দাম ফের সস্তা হল।

২৪ ক্যারেট সোনার দর কত?

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৩৫ হাজার ৬৫০ টাকা। শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। অর্থাৎ এক দিনে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দর কমেছে প্রায় ৭০০০ টাকা। 

তবে ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না বানানো হয় না। কারণ বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। গয়না বানাতে গেলে সোনা বাঁকাতে হয়, ২৪ ক্যারেটে তা সম্ভব হয় না। তাই ২৪ ক্যারেট সোনা দিয়ে সোনার কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট- হলমার্ক সোনা

বর্তমানে হলমার্ক সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। সরকার হলমার্ক সোনা দিয়ে গয়না তৈরিতে উৎসাহ দেয়। আজ কলকাতায় হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৫৫০ টাকা। শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ একদিনে প্রায় ৮০০০ টাকা দাম কমেছে হলমার্ক সোনার।

এর আগে গত ৩ জানুয়ারি কলকাতায় হলমার্ক সোনার দাম ছিল ১ লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা। তারপর থেকে টানা সোনার রেট বেড়েই চলছিল। অবশেষে ফের একবার ১.৩০ লক্ষের নীচে নামল সোনার দর। প্রায় ৮০ দিন পর কলকাতায় আবার সস্তা হল সোনা।

এখনই সোনার দাম সবচেয়ে সস্তা?

সাধারণত বিশ্বের যে কোনও প্রান্তে যুদ্ধ লাগলেই চড়চড় করে সোনার দাম বেড়ে যায়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। কিন্তু তাও সোনার দাম কমায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে এর আসল কারণ অন্য। প্রথম বড় কারণ হল মার্কিন ডলারের শক্তিশালী হওয়া। আবার অনেকে বলছেন, সোনার দাম চড়তেই বাজারে সোনার বিক্রি বেড়েছে, সেই কারণেই অর্থনীতির সাধারণ নিয়মে দাম কমছে। তবে এই পরিস্থিতি সাময়িক হতে পারে। বাজার ঠিক হলে, ফের একবার সোনার দাম চড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement