
কলকাতায় ফের সামান্য বাড়ল সোনা ও রুপোর দর। আজ কলকাতায় ২৪ ক্যারেটের পাশাপাশি রেট চড়েছে ২২ ক্যারেট সোনারও। এদিন কোন সোনার দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনা: কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা। এই দাম গতকলা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ২০০ টাকা। অর্থাৎ আজ প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দর বেড়েছে মাত্র টাকা।
তবে ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না বানানো হয় না। কারণ বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এই সোনা দিয়ে গয়না বানানোর চেষ্টা করা হলে, তা বাঁকানোর সময় ভেঙে যায়। ফলে এই সোনা শুধুমাত্র ,সোনার কয়েন, গিনি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা: কলকাতায় দাম সামান্য বেড়েছে ২২ ক্যারেট সোনারও। এই সোনায় হলমার্ক থাকায় ২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই বেশিরভাগ গয়না তৈরি করা হয়। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। যা কিনা গতকাল ছিল ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এখানেও ১০০ টাকা মাত্র দাম বেড়েছে।
সামান্য বেড়েছে রুপোও
কলকাতায় সামান্য বেড়েছে রুপোর দরও। আজ কলকাতায় এক কেজি রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। গতকাল এই দাম ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ৯৫০ টাকা দাম বেড়েছে রুপোর।
(বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লিখিত এই দাম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন-এর। এই দামের সঙ্গে GST, মেকিং চার্জ, TCS যোগ করেই গয়নার প্রকৃত দামের ধারণা পাওয়া যাবে।)