Advertisement

দেশে চালু হল প্রথম LPG ATM, ২ মিনিটে মিলবে গ্যাস ভর্তি সিলিন্ডার

গুরুগ্রামে চালু হল একটি নয়া LPG ATM। দেশের মধ্যে এমন এটিএম এই প্রথম। BPCL-এর এই পাইলট প্রজেক্ট স্বস্তি দিচ্ছে গুরুগ্রামের সাধারণ মানুষকে।

দেশে চালু হল প্রথম LPG ATMদেশে চালু হল প্রথম LPG ATM
Aajtak Bangla
  • গুরুগ্রাম,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 9:45 AM IST
  • গুরুগ্রামে চালু হল একটি নয়া LPG ATM।
  • দেশের মধ্যে এমন এটিএম এই প্রথম।
  • BPCL-এর এই পাইলট প্রজেক্ট স্বস্তি দিচ্ছে গুরুগ্রামের সাধারণ মানুষকে।

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব এখন গোটা বিশ্বে দৃশ্যমান। বহু দেশ ইতিমধ্যেই জ্বালানি সংকটে ভুগছে। ভারতেও একধিক শহরে LPG সিলিন্ডারে এখনও খালি। গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে কিছুটা স্বস্তি থাকলেও, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার নিয়ে রীতিমতো শঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা। সরবরাহ না পাওয়ার আশঙ্কায় গ্যাস এজেন্সিগুলির বাইরে লম্বা লাইন রয়েছে। এরই মধ্যে গুরুগ্রামে চালু হল একটি নয়া LPG ATM। দেশের মধ্যে এমন এটিএম এই প্রথম। BPCL-এর এই পরীক্ষামূলক প্রকল্প স্বস্তি দিচ্ছে গুরুগ্রামের সাধারণ মানুষকে।

দেশে LPG-র প্রাপ্যতা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে ড়িঘড়ি করে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়ানো থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পর্যন্ত। তবে তার পরেও সঙ্কট যে পুরো কেটেছে তা বলার উপায় নেই। এমন পরিস্থিতিতে বিপিসিএল একটি নতুন উদ্যোগ হিসেবে গুরুগ্রামে শুরু করেছে LPG ATM। যার সাহায্যে কোনও LPG গ্রাহক নিজেই কয়েক মিনিটের মধ্যে গ্যাস ভরে নিতে পারবেন।

এই LPG ATM-টি গুরুগ্রামের সোহনা, সেক্টর ৩৩-এর একটি আবাসিক বিল্ডিংয়ে বসানো হয়েছে। অটোমেটিক এলপিজি ভেন্ডিং সিস্টেমটির মাধ্যমে মানুষ ২-৩ মিনিটের মধ্যেই নিজেদের খালি সিলিন্ডার দিয়ে ভর্তি সিলিন্ডার নিতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে ২৪x৭ এই মেশিনটি চালু থাকবে। 

কী ভাবে এই ATM ব্যবহার করা যায়?

এই এটিএম ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের ATM-এ এসে নিজেদের রেজিস্টার নম্বর দিতে হবে। এরপর সেই নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) আসবে, সেই OTP দিলেই গ্যাস ভর্তি করা যাবে। তবে তার আগে সিলিন্ডারে থাকা বারকোড বা কিউআর কোড স্ক্যান করতে হবে।

অনলাইন পেমেন্টের সুবিধা

ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ATM-এ পেমেন্ট করা যাবে। এই প্রক্রিয়ায়, ATM-টি খালি সিলিন্ডার নিজের কাছে রেখে একটি ভরা সিলিন্ডার ফেরত দেয়। তবে উল্লেখ্য বিষয় হল, লোহার সিলিন্ডারের পরিবর্তে এলপিজি এটিএম কম্পোজিট সিলিন্ডার দেয়, যা সাধারণ সিলিন্ডারের চেয়ে অনেক হালকা। গ্যাস-সহ একটি সাধারণ গ্যাস সিলিন্ডারের ওজন যেখানে ৩১ কেজি, সেখানে এই নতুন ফাইবার-ভিত্তিক সিলিন্ডারগুলির ওজন মাত্র ১৫ কেজি।

Advertisement

কোম্পানির তরফে জানানো হয়েছে, এই এলপিজি এটিএম মেশিনটিতে একসঙ্গে ১০টি গ্যাস সিলিন্ডার থাকে। যদি গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমে যায়, তবে নিকটবর্তী গ্যাস এজেন্সিকে এই ATM একটি অ্য়ালার্ট পাঠায়। ফলে দ্রুত আবার মেশিনটি রিফিলও হয়ে যায়।


 
TAGS:
Read more!
Advertisement
Advertisement