
আশঙ্কা ছিলই। আর তা সত্যি করে একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম। শনিবার ৭ মার্চ ২০২৬ থেকে কলকাতায় গার্হস্থ্য ১৪.২ কেজির গ্যাসের দাম ৬০ টাকা বেড়েছে। যার ফলে নতুন দাম হয়েছে ৯৩৯ টাকা। আগে দাম ছিল ৮৭৯ টাকা। যদিও শুধু দাম বৃদ্ধিই নয়। এর পাশাপাশি রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। এখন থেকেই মেনে চলতে হবে কিছু নিয়ম।
কী নিয়ম?
ইরানে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে আগেভাগে গ্যাস মজুত করতে পারেন। আর সেই বিষয়টা বুঝে নিয়েছে সরকার। তাই পরিস্থিতি সামাল দিতে একাধিক নিয়ম মানতে চলেছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি।
এই নিয়ম অনুযায়ী, গ্যাস একবার ডেলিভারি হওয়ার পর তখনই বুকিং নেওয়া হবে না। বরং আবার গ্যাস বুক করার জন্য গ্রাহককে অন্তত ২১ দিন অপেক্ষা করতে হবে। তারপরই আবার গ্যাস বুকিং করা যাবে। আর এভাবেই গ্যাস মজুতের আশঙ্কা থেকে মুক্তি পেতে চাইছে সংস্থাগুলি। সরবরাহ মসৃণ রাখতে চাইছে তারা।
আরও জানা গিয়েছে যে এখন থেকে ই-কেওয়াইসি-তে জোর দেওয়া হবে। তার মাধ্যমেই ট্র্যাক গ্যাস বুকিং ট্র্যাক করতে সুবিধা হবে বলে মনে করছে সংস্থাগুলি।
আর যা যা নিয়মে বদল...
গ্যাসের কি আকাল পড়তে পারে?
না, তেমন কোনও খবর নেই। সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে যে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহের জন্য এলপিজি মজুত রয়েছে। এছাড়া জরুরি পণ্য আইনে পণ্য শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়াতে বলা হয়েছে। আর সেই কারণেই চিন্তা নেই বলে মনে করা হচ্ছে। তাই ঘাবড়ে গিয়ে গ্যাস মজুত করবেন না।
বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে
মাথায় রাখতে হবে যে রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক LPG-এর দামও বেড়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগের ১,৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৯৯০ টাকা। এটি ১১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।