Advertisement

LPG Subsidy: রান্নার গ্যাসে ভর্তুকি পাচ্ছেন? ২ মিনিটে চেক করুন, রইল পদ্ধতি

LPG Subsidy: সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজিতে ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করেছে। জানুন,কীভাবে আপনি ঘরে বসে মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে এলপিজি গ্যাস ভর্তুকি আপডেট চেক করতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি বাড়ি বসে চেক করতে পারবেন। এইভাবে চেক করে নিন

এলপিজি সিলিন্ডা। এলপিজি সিলিন্ডা।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 May 2022,
  • अपडेटेड 2:43 PM IST
  • এলপিজি সিলিন্ডারের ভর্তুকির টাকা পাচ্ছেন?
  • এভাবে ২ মিনিটেই চেক করে নিন
  • জানুন বিস্তারিত তথ্য

LPG Subsidy: এলপিজি সিলিন্ডারে ভর্তুকির টাকা আসছে কিনা, তা পরীক্ষা করতেই অনেকেই পারেন না। কিন্তু একটু চেষ্টা করলেই সেটা করা যায়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজিতে ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করেছে। জানুন,কীভাবে আপনি ঘরে বসে মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে এলপিজি গ্যাস ভর্তুকি আপডেট চেক করতে পারেন।

এইভাবে অ্যাকাউন্টে ভর্তুকি চেক করুন

১. প্রথমে www.mylpg.in-এ যান
২ বেশ কিছু সিলিন্ডার কোম্পানির ছবি ডানদিকে রয়েছে।
৩ এখানে আপনি আপনার পরিষেবা প্রদানকারীর গ্যাস সিলিন্ডারে ক্লিক করুন
৪. এবার উপরের ডানদিকে সাইন-ইন এবং নিউ ইউজারে ক্লিক করুন

৫ এখন আপনার আইডি দিয়ে সাইন ইন করুন। New User ID-তে ক্লিক করে ওয়েবসাইটে লগইন করুন।
৬ এখন প্রদর্শিত উইন্ডোতে, ডানদিকে সিলিন্ডার বুকিং ইতিহাস দেখুন।
৮. এখানে আপনি আপনার সিলিন্ডারে যে ভর্তুকি পাবেন সে সম্পর্কে তথ্য পাবেন।

ভর্তুকি কেন বন্ধ হয়

ভর্তুকি না পাওয়ার সবচেয়ে বড় কারণ আধার লিঙ্কিং (LPG Aadhaar Linking) এর অভাব। অন্যদিকে, যাঁদের বার্ষিক আয় ১০ লাখ টাকা বা তার বেশি, তাঁদের ভর্তুকি দেওয়া হয় না।

Read more!
Advertisement
Advertisement