Advertisement

Masked Aadhaar Card: আধার নম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকের ভয়, এখনই করুন এই কাজ

একজন ব্যক্তিকে তার জীবনে একবারই আধার নম্বর দেওয়া হয়। এটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা হয়। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, কোনও জায়গায় যদি আপনার আধার কার্ড দেওয়ার প্রয়োজন হয় তবে আপনি Masked Aadhaar Card ব্যবহার করতে পারেন।

কীভাবে আধার কার্ড নিরাপদ রাখবেন?কীভাবে আধার কার্ড নিরাপদ রাখবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2022,
  • अपडेटेड 3:09 PM IST
  • আধার (Aadhaar) আজকের সময়ে আমাদের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নথি
  • এটি ছাড়া সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরু করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা পর্যন্ত যে কোনও কাজ সম্পূর্ণ করা কঠিন

আধার (Aadhaar)  আজকের সময়ে আমাদের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটি ছাড়া সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরু করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা পর্যন্ত যে কোনও কাজ সম্পূর্ণ করা কঠিন। আজকাল সব ধরনের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আধার নম্বর দিতে হয়। সেই কারণেই আমাদের আধার নম্বর অনেক জায়গায় শেয়ার করা হয়। আধার নম্বরে আমাদের ব্যক্তিগত বিবরণ থাকে, তাই মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আধার নম্বর দিয়ে কি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা যাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছে আধার ইস্যুকারী কর্তৃপক্ষ UIDAI।

গুরুত্বপূর্ণ তথ্য ১২ সংখ্যায়
একজন ব্যক্তিকে তার জীবনে একবারই আধার নম্বর দেওয়া হয়। এটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা হয়। আধার কার্ডে একটি অনন্য ১২-সংখ্যার নম্বর থাকে, যেখান থেকে সংশ্লিষ্ট নাগরিকের তথ্য প্রকাশিত হয়। এতে ঠিকানা, পিতামাতার নাম, বয়স সহ অনেক তথ্য রয়েছে।

আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে? 
এখন প্রশ্ন হল আধার নম্বর দিয়ে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা যায়?  এই প্রশ্নের উত্তর হল- না। কয়েকদিন আগে টুইট করে এই তথ্য জানিয়েছিল UIDAI। UIDAI টুইট করে লিখেছিল- 'শুধু আধার নম্বরের তথ্য দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা যাবে না। আপনি যদি আপনার আধার নম্বর প্রকাশ করতে না চান তবে আপনি VID  বা মাস্কড আধার ব্যবহার করতে পারেন। এটা বৈধ এবং ব্যাপকভাবে গৃহীত'।

মাস্কড আধার কী? 
সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোনও জায়গায় যদি আপনার আধার কার্ড দেওয়ার প্রয়োজন হয় তবে আপনি মাস্কড আধার কার্ড ব্যবহার করতে পারেন। আপনি সহজেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন। সাধারণ আধার কার্ডে সব নম্বরই দেখা যায়। একই সময়ে, মাক্সড আধার কার্ডে আধারের মাত্র চারটি সংখ্যা দৃশ্যমান। বাকি আটটি সংখ্যা লুকনো আছে। এই আটটি সংখ্যার জায়গায়, আপনি XXXX-XXXX দেখতে পাবেন।

Advertisement

অনলাইনে ডাউনলোড করতে পারেন 
আপনি যদি মাস্কড আধার ডাউনলোড করতে চান, তাহলে আপনি UIDAI ওয়েবসাইটে যেতে পারেন এবং 'ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার' অপশনটি বেছে নিতে পারেন। এখানে প্রয়োজনীয় বিবরণ পূরণ করে মাক্সড আধার ডাউনলোড করা যেতে পারে। সরকার বলেছে যে  কোনও প্রতিষ্ঠানকে আধার কার্ডের ফটোকপি দেওয়া উচিত নয়, কারণ এটির অপব্যবহার হতে পারে। পরিবর্তে আপনি মাক্সড  আধার ব্যবহার করতে পারেন।

Read more!
Advertisement
Advertisement