Advertisement

LPG Booking: রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমায় কোনও বদল হয়নি, ২৫ দিনের মাথায় বুক করা যাবে সিলিন্ডার

৩৫ নয়, ২৫ দিনের মাথাতেই দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা নিয়ে কোনও বদল আসেনি। স্পষ্ট বিবৃতি দিয়ে বিভ্রান্তি দূর করল পেট্রোলিয়াম মন্ত্রক।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • ২৫ দিনের মাথাতেই দ্বিতীয় সিলিন্ডার বুকিং
  • গ্যাস বুকিংয়ের সময়সীমা নিয়ে কোনও বদল আসেনি
  • বিবৃতি দিয়ে বিভ্রান্তি দূর করল পেট্রোলিয়াম মন্ত্রক

রান্নার গ্যাস বুকিং করার সময়সীমা বদল হয়নি। বিবৃতি দিয়ে জানিয়ে দিল পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি LPG সিলিন্ডার এবার থেকে ২৫ দিনের বদলে ৩৫ দিন বাদে বুকিং করতে হবে, এমন খবর ভুয়ো। সাফ জানিয়ে দিল কেন্দ্র। একইসঙ্গে আশ্বস্ত করে বলা হয়েছে, সাধারণ মানুষের প্যানিক করার কোনও কারণ নেই। দেশে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুত রয়েছে। 

একটি সিলিন্ডার বুক করার পর ৩৫ দিন অপেক্ষা করতে হবে, তবেই দ্বিতীয়টি বুকিং নেবে, এ তথ্য সত্য নয়। নতুন করে গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি বলেই জানানো হয়েছে। 

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই মুহূর্তে একটি সিলিন্ডার বুক করার ২৫ দিন পর শহরাঞ্চলের মানুষেরা নতুন গ্যাস বুকিং করতে পারবেন। গ্রামীণ অঞ্চলের গ্রাহকরা একটি গ্যাস বুকিংয়ের ৪৫ দিন পর পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবেন।  

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৫ কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা ১৬ দিন।  ১০ কেজির LPG সিলিন্ডার ডেলিভারির ২৫ দিন পরে আবার বুকিং করা যাবে। 

রান্নার গ্যাসের দাম চলতি মাস থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় ৬০ টাকা বেড়ে LPG সিলিন্ডার মিলছে ৯৩৯ টাকায়। যুদ্ধের আবহে LPG সঙ্কট প্রবল। অভিযোগ, সিলিন্ডার বুক করা যাচ্ছে না। বুক করা গেলেও হাতে মিলছে দেরিতে। 

 

Read more!
Advertisement
Advertisement