
অনেকেই ঝুঁকি নিতে চান না। তাঁরা বেশি রিটার্নের আশাও করেন না। বরং নিরাপদে টাকা রেখে দেওয়াই তাঁদের লক্ষ্য। যদিও ভাল খবর হল, ভারতীয় পোস্ট অফিসে এমন কিছু প্রকল্প রয়েছে যেগুলিতে ঝুঁকি খুব কম। কিন্তু রিটার্ন হাই। আর আজ তেমনই একটা পোস্ট অফিস স্কিমের সম্পর্কেই জানাতে চলেছি আমরা। এই স্কিমে শুধু সুদ থেকেই পেতে পারেন ৫ লক্ষ টাকা।
কী স্কিম এটা?
পোস্ট অফিসে অনেক স্কিম চলে। আর সব বয়সীদের জন্যই রয়েছে নানা প্রকল্প। এই স্কিমটাও ঠিক তেমনই। এখানে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়েই আপনি পেতে পারেন ভাল রিটার্ন। ভাবছেন কোন স্কিমের কথা বলছি? তাহলে শুনুন পোস্ট অফিস রেকারিং স্কিমের কথাই বলা হচ্ছে। এই স্কিমের মাধ্যমে ভাল পরিমাণ টাকা সুদ হিসেবেই রিটার্ন পেতে পারেন। সঙ্গে আসল জমাও ফেরত পাবেন।
সুদ কত?
পোস্ট অফিসের এই স্কিমে আপনি ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন। এক্ষেত্রে মাত্র ১০০ টাকা দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর জমাতে হবে টাকা।
এই স্কিমের ম্যাচিয়র হতে লাগবে ৫ বছর। এই সময়ের পর আপনি জমানো টাকাটা তুলে নিতে পারবেন। সঙ্গে মিলবে সুদ।
২ শতাংশ সুদে পাবেন লোন
এই স্কিমে টাকা জমানোর একাধিক সুবিধা রয়েছে। আর তেমনই একটা ভাল দিক হল ঋণ নেওয়ার সুবিধা। এই স্কিমে ১ বছর টাকা জমানোর পর পোস্ট অফিসের থেকে জমার ৫০ শতাংশ লোন হিসেবে চাইতে পারেন। আর সেক্ষেত্রে ইন্টারেস্ট দিতে হবে খুব কম। মাত্র ২ শতাংশ ইন্টারেস্টেই ঋণ পাবেন।
এছাড়া চাইলে ম্যাচুরিটির আগেই এই স্কিমে টাকা রাখা বন্ধ করতে পারেন। সেখানে কিছু প্রিম্যাচিয়র বেনিফিট পাবেন। অবশ্য ৩ বছর টাকা রাখার পরই এই লাভ মিলবে।
সুদে মিলবে কত টাকা?
আপনি চাইলে খুব সহজেই ৫ লাখ টাকা পর্যন্ত সুদ পেতে পারেন এই স্কিম থেকে। সেক্ষেত্রে দিনে মাত্র ৩৩৩ টাকা করে জমাতে হবে। যার ফলে মাসে জমবে ১০০০০ টাকা। ৫ বছর পর আপনার মোট জমার পরিমাণ হবে ৬০০০০০ টাকা। আর ইন্টারেস্ট পাবেন ১১৩৬৫৯ টাকা। এর ফলে আপনার জমবে ৭১৩৬৫৯ টাকা। তবে আপনাকে আরও ৫ বছর এই প্রকল্প চালিয়ে যেতে হবে। তাহলে মোট জমার পরিমাণ হবে ১২ লাখ টাকা। আর ইন্টারেস্ট পাবেন ৫০৮৫৪৬ টাকা।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।