Advertisement

টিকিট ক্যান্সেলের নিয়মে বিরাট বদল, এই ভুলে টাকা ফেরত পাবেন না যাত্রীরা, জানালেন রেলমন্ত্রী

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সম্প্রতি একাধিক নিয়ম পরিবর্তন করেছে ভারতীয় রেল। আজ মঙ্গলবার দিল্লিতে ফের একবার রেলের এই পরিবর্তনের বিষয়ে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব।

ট্রেনের টিকিট ক্যান্সেলের নিয়ম বদলে দিল রেলট্রেনের টিকিট ক্যান্সেলের নিয়ম বদলে দিল রেল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 3:11 PM IST
  • কনফার্ম টিকিট ক্যান্সেলে এই ভুল করলে আর টাকা ফেরত পাবেন না যাত্রীরা।
  • টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সম্প্রতি একাধিক নিয়ম পরিবর্তন করেছে ভারতীয় রেল।
  • টিকিট বাতিল ও রিফান্ডের ক্ষেত্রে কী নতুন নিয়ম হয়েছে,তাও ব্যাখ্যা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব।

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সম্প্রতি একাধিক নিয়ম পরিবর্তন করেছে ভারতীয় রেল। আজ মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই পরিবর্তনের বিষয়ে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব। তিনি বলেন, চলতি বছরে ৫২ সপ্তাহে ৫২টি সংস্কার করার লক্ষ্যে ভারতীয় রেল যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে প্রথম ধাপে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে।

সেই তালিকায় রয়েছে টিকিট বাতিল ও রিফান্ড নিয়ম, ট্রেনের বোর্ডিং স্টেশন পরিবর্তন, লবণ পরিবহণ, অটোমোবাইল পরিবহণ এবং নির্মাণের মান উন্নত করার মতো বিষয়। টিকিট বাতিল ও রিফান্ডের ক্ষেত্রে কী নতুন নিয়ম হয়েছে,তাও ব্যাখ্যা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব।

সরকারি সংস্থা আকাশবাণীর তরফে রেলমন্ত্রীকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নতুন নিয়মের আওতায় ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার বেশি আগে টিকিট বাতিল করলে প্রতি যাত্রীর ক্ষেত্রে  ন্যূনতম ফ্ল্যাট ক্যানসেলেশন চার্জ কাটা হবে। বেশি টাকাই যাত্রীরা ফেরত পান। 

ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার কম কিন্তু ২৪ ঘণ্টা পর্যন্ত আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ ক্যানসেলেশন চার্জ হিসেবে কাটা হবে।

অন্যদিকে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম কিন্তু ৮ ঘণ্টা পর্যন্ত আগে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ ভাড়া ফেরত দেওয়া হবে। 

তবে নির্ধারিত সময়ের ৮ ঘণ্টার কম আগে কনফার্ম টিকিট বাতিল করলে কোনও রিফান্ড দেওয়া হবে না। 

অর্থাৎ টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও যাত্রী যদি গড়িমসি করে টিকিট বাতিল করতে দেরি করেন, তবে তিনি টাকা ফেরত পাবেন না।  রেলমন্ত্রী আরও বলেন, এখন থেকে কাউন্টার টিকিট দেশের যেকোনও রেলওয়ে কাউন্টার থেকেই বাতিল করা যাবে, এরফলে যাত্রীদের বড়সড় সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও, ট্রেনের বোর্ডিং পয়েন্ট পরিবর্তনের ক্ষেত্রেও নিয়মও শিথিল করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানান, "এখন ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করা যাবে। আগে এই পরিবর্তন শুধুমাত্র ট্রেনের চার্ট প্রস্তুত করার আগে পর্যন্ত করা সম্ভব ছিল।"

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement