
SBI vs PNB vs BoB FD Rates 2026: দেশের Top Government Banks-এ ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কত? তারই Latest Update পাবেন এই প্রতিবেদনে। রিজার্ভ ব্যাঙ্কের সুদের নীতির সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক মাসে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের FD রেট বদল করেছে। ফলে টাকা রাখার আগে, কোথায় কত সুদ, কতদিনের জন্য় রাখলে বেশি লাভ, তা এক নজরে জেনে নিন। বিভিন্ন অপশন রয়েছে। ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত। এই বিভিন্ন মেয়াদের FD-তে সুদের হার ব্যাঙ্কভেদে ভিন্ন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা (BoB), ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) লেটেস্ট রেট এক নজরে জেনে নেওয়া যাক।
State Bank of India FD Rates
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের FD-তে সুদের হার ৬.২৫ শতাংশ।
২ থেকে ৩ বছরের কম মেয়াদে ৬.৪০ শতাংশ।
৩ থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৩০ শতাংশ।
৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদ ৬.০৫ শতাংশ।
Punjab National Bank FD Rates
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ বছরের FD-তে সুদ ৬.২৫ শতাংশ।
৪৪৫ দিন থেকে ২ বছর এবং ২ থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদে ৬.৩০ শতাংশ।
৫ থেকে ১০ বছরের FD-তে সুদের হার ৬.০০ শতাংশ।
Bank of Baroda FD Rates
ব্যাঙ্ক অফ বরোদায় ১ বছরের FD-তে সুদের হার ৬.১০ শতাংশ।
১ বছর থেকে ৪০০ দিন পর্যন্ত ৬.২৫ শতাংশ।
৩ থেকে ৫ বছরের মেয়াদে ৬.৩০ শতাংশ।
৫ থেকে ১০ বছর পর্যন্ত ৬.০০ শতাংশ সুদ।
Union Bank of India FD Rates
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ বছরের FD-তে সুদ ৬.৩০ শতাংশ।
২ বছর পর্যন্ত বেশ কিছু মেয়াদেও ৬.৩০ শতাংশ সুদ।
৩ বছর পর্যন্ত কিছু ক্ষেত্রে ৬.২৫ শতাংশ এবং ৩ থেকে ১০ বছরের জন্য ৬.০০ শতাংশ।
Bank of India FD Rates
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ১ বছরের FD-তে ৬.২৫ শতাংশ সুদ পাবেন।
২ থেকে ৩ বছরের মেয়াদে ৬.৩০ শতাংশ।
৩ থেকে ৫ বছরে ৬.২৫ শতাংশ সুদ।
৫ বছরের বেশি মেয়াদে সুদের হার ৬.০০ শতাংশ।
| State Bank of India (SBI) | ১ বছর - ২ বছরের কম | 6.25% |
| ২ বছর - ৩ বছরের কম | 6.40% | |
| ৩ বছর - ৫ বছরের কম | 6.30% | |
| ৫ বছর - ১০ বছর | 6.05% | |
| Punjab National Bank (PNB) | ১ বছর | 6.25% |
| ৪৪৫ দিন - ৩ বছর | 6.30% | |
| ৫ বছর - ১০ বছর | 6.00% | |
| Bank of Baroda (BoB) | ১ বছর | 6.10% |
| ১ বছর - ৪০০ দিন | 6.25% | |
| ৩ বছর - ৫ বছর | 6.30% | |
| ৫ বছর - ১০ বছর | 6.00% | |
| Union Bank of India | ১ বছর | 6.30% |
| ২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদ | 6.30% | |
| ৩ বছর - ১০ বছর | 6.00% / 6.25% | |
| Bank of India (BOI) | ১ বছর | 6.25% |
| ২ বছর - ৩ বছর | 6.30% | |
| ৩ বছর - ৫ বছর | 6.25% | |
| ৫ বছর+ | 6.00% |
বাণিজ্যিক ব্যাঙ্ক সাধারণত রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার এবং বাজার পরিস্থিতি অনুযায়ী FD রেট পরিবর্তন করে। তাই বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে দীর্ঘ মেয়াদে যাঁরা FD করেন, তাঁদের জন্য সামান্য সুদের পার্থক্যেও রিটার্নে হাজার-হাজার টাকার পার্থক্য থাকতে পারে।
বিনিয়োগের আগে আপনার ব্যাঙ্কের শাখায় আধিকারিকদের সাহায্য নিন। তাঁরাই আপনাকে লেটেস্ট এফডি রেট এবং আপনার কোথায় লাভ বেশি, তা বোঝাতে সাহায্য করবেন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।