Advertisement

Best Interest rates 2026: ৮%-এর উপর সুদ, PPF, SSY, SCSS এর মধ্যে কোনটিতে Best রিটার্ন পাবেন?

Small Savings Interest Rates 2026 India: নতুন অর্থবর্ষের শুরু। তবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কোনও পরিবর্তন করল না কেন্দ্রীয় সরকার। আসুন এক নজরে, এই স্মল সেভিংস স্কিমগুলির ইন্টারেস্ট রেট দেখে নেওয়া যাক।

PPF, SSY, পোস্ট অফিস স্কিম, কোনটিতে ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি?PPF, SSY, পোস্ট অফিস স্কিম, কোনটিতে ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 1:30 PM IST
  • ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কোনও পরিবর্তন করল না কেন্দ্রীয় সরকার।
  • যাঁরা এই সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন, তাঁদের জন্য রিটার্নের ক্ষেত্রে কোনও নতুন পরিবর্তন আসছে না।
  • দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি বেশ ভাল খবর বলেই মনে করা হচ্ছে।

Small Savings Interest Rates 2026 India: নতুন অর্থবর্ষের শুরু। তবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কোনও পরিবর্তন করল না কেন্দ্রীয় সরকার। এপ্রিল থেকে জুন ২০২৬ ত্রৈমাসিকের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-সহ একাধিক জনপ্রিয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাঁরা এই সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন, তাঁদের জন্য রিটার্নের ক্ষেত্রে কোনও নতুন পরিবর্তন আসছে না। অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্তকে অনেকেই স্টেবিলিটির ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি বেশ ভাল খবর বলেই মনে করা হচ্ছে।

বর্তমান ইন্টারেস্ট স্ট্রাকচার অনুযায়ী, PPF-এ সুদের হার রয়েছে প্রায় ৭.১ শতাংশ। অন্যদিকে NSC-তে প্রায় ৭.৭ শতাংশ এবং কিষান বিকাশ পত্র (KVP)-এ প্রায় ৭.৫ শতাংশ সুদ পাবেন। সবচেয়ে বেশি সুদ পাওয়া যাচ্ছে SSY এবং SCSS-এ। Interest Rate প্রায় ৮.২ শতাংশের কাছাকাছি রয়েছে। আসুন এক নজরে, এই স্মল সেভিংস স্কিমগুলির ইন্টারেস্ট রেট দেখে নেওয়া যাক।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) 8.2%
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) 7.1%
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) 7.7%
কিষান বিকাশ পত্র (KVP) 7.5%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) 8.2%
মাসিক আয় স্কিম (MIS) 7.4%
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট 4.0%
1-year ফিক্সড ডিপোজিট 6.9%
2-year ফিক্সড ডিপোজিট 7.0%
3-year ফিক্সড ডিপোজিট 7.1%
5-year ফিক্সড ডিপোজিট 7.5%
5-year রিকারিং ডিপোজিট (RD) 6.7%

এই প্রকল্পগুলি দীর্ঘদিন ধরেই মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়। কারণ এগুলি সরকার-সমর্থিত, ফলে ঝুঁকি কম। পাশাপাশি আয়কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর মধ্যে রয়েছে সরকারি বন্ডের রিটার্ন (G-Sec yield), মুদ্রাস্ফীতি এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্ত। তবে অনেক সময় বাজারের ওঠানামা সত্ত্বেও সরকার স্থিরতা বজায় রাখতে সুদের হার অপরিবর্তিত রাখে।

গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হারে খুব বেশি পরিবর্তন করা হচ্ছে না। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট রিটার্নের উপর নির্ভর করতে পারছেন। বিশেষ করে পেনশনভোগী বা স্থায়ী আয়ের উপর নির্ভরশীলদের জন্য এটি বড় স্বস্তির খবর।

Advertisement

এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকে ছোট সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকায় বিনিয়োগকারীদের জন্য নতুন কোনও চমক নেই। বরং আগের রেটেই বিনিয়োগ চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে। 
 

Read more!
Advertisement
Advertisement