Advertisement

Stock Market Crash: বৃহস্পতিবার হু হু করে পড়ল সেনসেক্স, নিফটি, কেন ক্র্যাশ শেয়ারবাজারে?

আরও একবার ক্র্যাশ করল শেয়ারবাজার। বৃহস্পতিবার গ্রিন জোনে শুরু করে মার্কেট। তারপর ছন্দপতন। হু হু করে পড়তে থাকে বাজার। এ দিন বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স পড়ে যায় ১৩০০ পয়েন্ট। এটি নেমে যায় ৮৩০০০-এর নীচে। এছাড়া নিফটি ৩৬৫ পয়েন্ট তলিয়ে যায় যায়। যার ফলে ভারী ক্ষতি হয় বিনিয়োগকারীদের।

শেয়ারবাজারের হাল খারাপশেয়ারবাজারের হাল খারাপ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Feb 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • আরও একবার ক্র্যাশ করল শেয়ারবাজার
  • হু হু করে পড়তে থাকে বাজার
  • এটি নেমে যায় ৮৩০০০-এর নীচে

আরও একবার ক্র্যাশ করল শেয়ারবাজার। বৃহস্পতিবার গ্রিন জোনে শুরু করে মার্কেট। তারপর ছন্দপতন। হু হু করে পড়তে থাকে বাজার। এ দিন বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স পড়ে যায় ১৩০০ পয়েন্ট। এটি নেমে যায় ৮৩০০০-এর নীচে। এছাড়া নিফটি ৩৬৫ পয়েন্ট তলিয়ে যায় যায়। যার ফলে ভারী ক্ষতি হয় বিনিয়োগকারীদের।

কোথায় রয়েছে নিফটি এবং সেনসেক্স
আজ দিনের শুরুতে সেনসেক্স পৌঁছে যায় ৮৩৯৬৯-এ। আগের দিনের ক্লোজিং ৮৩৭৩৪ পয়েন্ট বেড়েই শুরু করে বাজার। যদিও তারপরই খেলা ঘুরে যায়। এটি পড়ে যায় ৯১৩ পয়েন্ট। এটি ট্রেড করতে থাকে ৮২৬২৫ পয়েন্টে। তারপরও আরও নীচে নেমে শেষ করে।

ওদিকে সেনসেক্সের মতোই হাল হয় নিফটির। এটি ২৫৮৭৩ পয়েন্ট খোলে। এই সূচকও নিজের আগের দিনের সূচক থেকে উপরে শুরু করে। তবে তারপরই পরে যায় ৩৩০ পয়েন্ট। এটি পৌঁছে যায় ২৫৪৬৫ পয়েন্টে।

আর এই বিরাট ক্র্যাশের পিছনে রয়েছে ৩ বড় কারণ-

প্রফিট বুকিং চলেছে
স্টক মার্কেট কয়েক দিন ধরেই আপট্রেন্ডে ছিল। বৃহস্পতিবারও শুরুটা হয়েছিল ভালই। তবে তারপরই সেনসেক্স এবং নিফটি প্রেশারে পড়ে যায়। প্রফিট বুকিং শুরু করে দেন বিনিয়োগকারীরা।

আইটি স্টক বিক্রি করছে বিদেশি বিনিয়োগকারীরা
এআই নিয়ে আইটি স্টকগুলির অবস্থা খারাপ। এই সব স্টক থেকে টাকা তুলে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। হিসেব বলছে, ১০৯৫৬ কোটি টাকা আইটি স্টক থেকে তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। মাসের মাত্র ১৫ দিনেই এই অবস্থা। 

আমেরিকা এবং ইরানের যুদ্ধ
মাথায় রাখতে হবে যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। যার ফলে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। আর সেই দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেও শেয়ারবাজারের খারাপ দশা। 

কোন ১০ স্টকের অবস্থা খারাপ? 
এ দিন একাধিক স্টকের অবস্থা খারাপ ছিল। যেমন- কোয়ালিটি ওয়াল শেয়ার ৫ শতাংশ, ট্রেন্ট শেয়ার ৩.২০ শতাংশ, ইন্ডিগো শেয়ার ২.৬০ শতাংশ, এমঅ্যান্ডএম ২.৩০ শতাংশ, পারসিস্ট্যান্ট শেয়ার ৪.১০ শতাংশ, পেটিএম শেয়ার ৩.৫০ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়াম শেয়ার ৩.৪০ শতাংশ, ডিক্সন শেয়ার ২.৫০ শতাংশ, কোহান্স শেয়ার ৪ শতাংশ এবং আইআইএফএল-এর শেয়ার ৩ শতাংশ পড়েছে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement