Advertisement

Stock Market Surge: সপ্তাহের শুরুতেই হু হু করে উঠছে Sensex, Nifty, এই সব স্টক মালামাল করছে

সপ্তাহের শুরুতেই চাঙ্গা ভারতের শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্স, দুই সূচকই হু হু করে উপরে উঠছে। আজ বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স খোলার পরই ৮৪,০০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও পৌঁছে গিয়েছে ২৬,০০০-এর আশপাশে। 

লাফাচ্ছে শেয়ারবাজারলাফাচ্ছে শেয়ারবাজার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 10:54 AM IST
  • সপ্তাহের শুরুতেই চাঙ্গা ভারতের শেয়ারবাজার
  • নিফটি এবং সেনসেক্স, দুই সূচকই হু হু করে উপরে উঠছে
  • সেনসেক্স খোলার পরই ৮৪,০০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে

সপ্তাহের শুরুতেই চাঙ্গা ভারতের শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্স, দুই সূচকই হু হু করে উপরে উঠছে। আজ বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স খোলার পরই ৮৪,০০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও পৌঁছে গিয়েছে ২৬,০০০-এর আশপাশে। 

এসবের মাঝেই এসবিআই, টাটা স্টিল, টাইটন থেকে শুরু করে টিসিএস, এইচসিএল টেক, ইনফোসিসের মতো শেয়ারও উপরের দিকে ছুটছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে এই জোরদার আপ-মুভ থাকার কারণ হল আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তি। 

সেনসেক্স, নিফটির তুফানি শুরু...
ভারতের শেয়ারবাজারে আজ শুরু থেকেই পজিটিভ রয়েছে। সেনসেক্স নিজের আগের দিনের ক্লোজিং ৮৩,৫৮০.৪০ পয়েন্টের তুলনায় আজ কিছুটা বেড়ে ৮৪,১৭৭ পয়েন্টে খোলে। তারপর রকেটের গতিতে বাড়তে শুরু করে। এক সময় এটি পৌঁছে যায় ৮৪৩১৪.৬৮ পয়েন্ট।

ও দিকে একইভাবে দৌড়েছে নিফটিও। এই সূচক নিজের আগের দিনের ক্লোজিং ২৫,৬৯৩.৭০ পয়েন্ট থেকে লাফিয়ে ২৫,৮৮৮.৭০-এ খোলে। তারপর পৌঁছে যায় ২৫৯৯২ পয়েন্টে।

এই সব শেয়ার খোলার পরই হু হু করে উপরে ওঠে
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য আজ এখনও পর্যন্ত সময়টা ভাল যাচ্ছে। একাধিক বড় বড় সংস্থার শেয়ারের দাম মার্কেট খোলার পরই হু হু করে বাড়তে শুরু করেছে। বিএসই লার্জক্যাপ সেকশনে এসবিআই ৫.২০ শতাংশ, টাইটন ২ শতাংশ, ইটারনাল ১.৫০ শতাংশ, কোট্যাক ব্যাঙ্ক ১.৪৬ শতাংশ এবং টাটা স্টিল ১.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া লার্জক্যাপ সেকশনে টিসিএস, রিলায়েন্স, বিইএল এবং এইচসিএল টেকের শেয়ারও লাফিয়েছে। 

এছাড়া মিডক্যাপ সেকশনে গোদ্রেজ প্রপার্টিজ ৪.৯০ শতাংশ, ভারত ফোর্জ ২.১০ শতাংশ, পলিসি বাজার ২.১০ শতাংশ এবং ভেল ১.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্মলক্যাপ সেকশনে ৪.৩০ শতাংশ এবং পুনাওয়ালা শেয়ার ২.৫০ শতাংশ বেড়েছে। তাই এই সব শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁদের ভালই লাভ হচ্ছে। 

ট্রেড ডিলের খেলা
ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছেন। দুই দেশের মধ্যে অন্তবর্তী বাণিজ্যের ফ্রেমওয়ার্কও ফাইনাল হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে যে এখন থেকে মাত্র ১৮ শতাংশ শুল্ক দিতে হবে ভারতীয় পণ্যকে।  আর এই খবরেই চাঙ্গা ভারতের শেয়ারবাজার। হু হু করে বাড়ছে কিছু স্টকের দাম। আর তা দেখেই খুশি বিশেষজ্ঞরা।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement