
TVS Motor Company ইতিমধ্যেই iQube Electric-এর মাধ্যমে EV Segment-এ দারুণ জনপ্রিয় হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই Jupiter Electric বাজারে আসতে পারে বলে অনুমান। ক্রমাগত বাড়তে থাকা পেট্রোলের দাম, পরিবেশ সচেতনতা এবং কম খরচে দৈনন্দিন যাতায়াতের চাহিদা—এই তিনের সমীকরণেই বদলে যাচ্ছে দেশের দুই-চাকার বাজার।
সেই প্রেক্ষাপটে TVS Jupiter Electric 2026 নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। জনপ্রিয় Jupiter ব্র্যান্ডের সঙ্গে Electric Mobility-র সংযোজন ভারতীয় ক্রেতাদের কাছে বড় আকর্ষণ হতে পারে।
দাম কত?
এই সম্ভাব্য মডেলটি মূলত শহুরে রাইডারদের কথা ভেবেই তৈরি হতে পারে, যেখানে ছোট দূরত্ব, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং দৈনিক ব্যবহারের সুবিধা অগ্রাধিকার পায়। Urban Commuter Segment-এ এটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। বাজার বিশ্লেষকদের অনুমান, TVS Jupiter Electric-এর এক্স-শোরুম মূল্য ₹১ লক্ষ থেকে ₹১.২০ লক্ষের মধ্যে থাকতে পারে। এই দামে এটি Mid-Range Electric Scooter ক্যাটেগরিতে পড়বে। সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে Ola S1, Ather 450X এবং Bajaj Chetak Electric। তবে ‘Jupiter’ নামের দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং TVS-এর শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু এই মডেলকে আলাদা পরিচয় দিতে পারে।
কী কী স্পেশিফিকেশন রয়েছে?
যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিক স্পেসিফিকেশন প্রকাশ করেনি, শিল্পমহলের ধারণা—এতে ২.৫kWh থেকে ৩.৫kWh ক্ষমতার Lithium-ion Battery Pack থাকতে পারে। একবার পূর্ণ চার্জে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ (IDC Range) পাওয়া যেতে পারে। শহুরে যাতায়াতের জন্য এই পরিসর যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইলেকট্রিক মোটরের অন্যতম বৈশিষ্ট্য হল তাত্ক্ষণিক টর্ক ও মসৃণ অ্যাক্সেলারেশন। ফলে ট্রাফিক সিগনালে দ্রুত গতি তোলার ক্ষেত্রে এটি হতাশ করবে না বলেই অনুমান।
ফিচার্স
বর্তমানে স্কুটার কেবল যানবাহন নয়, একপ্রকার স্মার্ট ডিভাইস। Jupiter Electric-এ থাকতে পারে সম্পূর্ণ Digital Instrument Cluster, Bluetooth Connectivity, Turn-by-Turn Navigation, এবং Mobile App Integration। এ ছাড়াও Reverse Mode, Regenerative Braking System এবং একাধিক Riding Mode যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। TVS-এর প্রযুক্তিগত দক্ষতা এই মডেলকে Smart EV Scooter হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।