Advertisement

West Bengal Ration Card Benefits: জুলাইয়ে রেশনে ফ্রি-তে কী কী মিলছে? জরুরি তথ্য রইল

জুলাই মাস পড়ে গেছে। জুলাই মাসেও সরকার রেশনে খাদ্য সামগ্রী বিতরণ করবে। প্রতি মাসেই রেশনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রেশন কার্ডের তালিকায় (Ration Card List) নাম থাকা প্রত্যেকেই রেশন দোকান (Ration Shop) থেকে খাদ্যশস্য (Food Grains) সংগ্রহ করতে পারেন।

জুলাই মাসে রেশনে কী কী মিলবেজুলাই মাসে রেশনে কী কী মিলবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 1:03 PM IST
  • কার্ড অনুযায়ী রেশন বরাদ্দ করে সরকার
  • সেই রেশন বিতরণ করা হয় রেশন দোকান থেকে

জুলাই মাস পড়ে গেছে। জুলাই মাসেও সরকার রেশনে খাদ্য সামগ্রী বিতরণ করবে। প্রতি মাসেই রেশনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রেশন কার্ডের তালিকায় (Ration Card List) নাম থাকা প্রত্যেকেই রেশন দোকান (Ration Shop) থেকে খাদ্যশস্য (Food Grains) সংগ্রহ করতে পারেন। আমাদের রাজ্যে কয়েক রকমের রেশন কার্ড রয়েছে। কার্ড অনুযায়ী রেশন বরাদ্দ করে সরকার, সেই রেশন বিতরণ করা হয় রেশন দোকান থেকে। জুলাই মাসের রেশন দেওয়া আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে।

আমরা আজকে জানাব কোন কার্ডে কত পরিমাণ কী কী খাদ্যশস্য (Ration Card Benefits In February) দেওয়া হচ্ছে। যাতে রেশন দোকানে যাওয়ার আগেই আপনি জেনে নিতে পারেন কী কী মিলবে। 

আমাদের রাজ্যে যে যে ধরনের রেশন কার্ড আছে, সেগুলি হল

  • অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY)
  • বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH)
  • অগ্রাধিকার প্রাপ্ত  রেশনকার্ড (PHH)
  • RKSY1 রেশনকার্ড
  • RKSY2 রেশনকার্ড

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতর (Department of Food and Supplies Government of WB) ২০২৩ সালের মে মাস থেকে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে তা জানিয়েছে। কার্ড অনুযায়ী জুলাই মাসে কী খাদ্যশস্য়-কত পরিমাণে পাওয়া যাবে তা নীচে দেওয়া হল।

অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY): জুলাই মাসে পরিবারপিছু ২১ কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও পরিবারপিছু বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম পাওয়া যাবে। এছাড়াও পরিবারপিছু ১ কেজি করে চিনি দেওয়া হবে। চিনির জন্য কেজিতে ১৩ টাকা ৫০ পয়সা দাম দিতে হবে।

অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH): মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH): মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে।

RKSY1 রেশনকার্ড: মাথাপিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল পাওয়া যাবে এই কার্ড থাকলে। আর কিছু মিলবে না।

Advertisement

RKSY2 রেশনকার্ড: মাথাপিছু বিনামূল্যে ২ কেজি করে চাল পাওয়া যাবে। আটা বা গম পাওয়া যাবে না। চিনিও পাওয়া যাবে না এই কার্ড থাকলে।

Read more!
Advertisement
Advertisement