Advertisement

SIR Final Voter List: SIR ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন? জানিয়ে দিল কমিশন

বাংলায় SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে। এখন হিয়ারিং প্রক্রিয়া চলছে। ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরবে বলে আপাতত জানান হয়েছে। তবে প্রশ্ন হল, SIR ফাইনাল ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে কি করবেন? নাম কি আবার তোলা যাবে? তোলা গেলে কতদিনের মধ্যে সেরে ফেলতে হবে আবেদন? আর সেই সব প্রশ্নের উত্তরও দিয়েছে নির্বাচন কমিশন। 

ফাইনাল ভোটার লিস্টফাইনাল ভোটার লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 9:10 AM IST
  • বাংলায় SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে
  • ৪ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরবে বলে আপাতত জানান হয়েছে
  • SIR ফাইনাল ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে কি করবেন?

বাংলায় SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে। এখন হিয়ারিং প্রক্রিয়া চলছে। ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরবে বলে আপাতত জানান হয়েছে। তবে প্রশ্ন হল, SIR ফাইনাল ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে কি করবেন? নাম কি আবার তোলা যাবে? তোলা গেলে কতদিনের মধ্যে সেরে ফেলতে হবে আবেদন? আর সেই সব প্রশ্নের উত্তরও দিয়েছে নির্বাচন কমিশন। 

নাম বাদ গেলে কী করতে হবে? 
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ গেলেও খুব বেশি ঘাড়বে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, এরপরও নাম তোলার জন্য করা যাবে আবেদন। তাই সেই প্রক্রিয়াটা সম্পর্কে বিশদে জেনে নিন। 

কার কাছে আবেদন করতে হবে? 
কোনও ভোটারের নাম ফাইনাল লিস্টে না থাকলে তিনি প্রথমে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে করবেন আবেদন। তারপরই নাম তোলার কাজে এগনো যাবে। 

কতদিনের মধ্যে করতে হবে আবেদন? 
যতদূর জানা যাচ্ছে, কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যেই আবেদন সেরে নিতে হবে। নইলে আর এবারের মতো ভোট দেওয়া যাবে না। যদিও পরে আবার নাম তোলা যেতে পারে। 

কী কী নথি লাগবে? 
এবার SIR প্রক্রিয়া শুরুর সময়ই কমিশনের পক্ষ থেকে ১৩টি নথির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সেই নথিগুলি দিয়েই আবার ফর্ম ফিলআপ করতে হবে। তাহলেই ভোটার তালিকায় থাকবে নাম। 

  • রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র
  • ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে
  • আধার কার্ড
  • ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC-র নথি
  • বার্থ সার্টিফিকেট 
  • ভারতীয় পাসপোর্ট 
  • স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড
  • রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র
  • ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র
  • কাস্ট সার্টিফিকেট
  • জাতীয় নাগরিকপঞ্জি বা NRC-এর নথি
  • রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার
  • সরকারের দেওয়া জমির নথি 

তাই এই সব নথিগুলি অবশ্যই সঙ্গে রাখুন। তাহলেই আপনার নাম থাকবে ভোটার লিস্টে।


  

Read more!
Advertisement
Advertisement