Advertisement

Yuva Sathi Scheme Apply Rules: ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পে কীভাবে আবেদন? কী কী নথি আবশ্যক, সম্পূর্ণ গাইড

ভোটের আগে অন্তর্বর্তী বাজেট চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হলেও সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে নতুন প্রকল্প- ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuba Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 যুবসাথী প্রকল্পের মাসে ১৫০০ টাকা কীভাবে পাবেন? যুবসাথী প্রকল্পের মাসে ১৫০০ টাকা কীভাবে পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 10:34 AM IST

ভোটের আগে অন্তর্বর্তী বাজেট চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হলেও সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে নতুন প্রকল্প- ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuba Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে  মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 ‘বাংলার যুব-সাথী’ নতুন প্রকল্প
এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদের এই ভাতা দেওয়া হবে। মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী, মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুবসমাজ। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ পাঁচ বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। প্রতি মাসে মিলবে ১,৫০০ টাকা করে।  অর্থাৎ বছরে ১৮,০০০ টাকা পর্যন্ত সহায়তা মিলতে পারে। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, তা হলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যুবক-যুবতীরা পাবেন। যখন চাকরি খুঁজবেন, তখন তাঁদের পাশে দাঁড়ানো। এতে প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী অনুপ্রেরণা পাবেন।’

কবে চালু করা হচ্ছে?
প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী, চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের ১৫ অগeস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তার পরেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুবসমাজ। এই প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

কারা পাবেন সুবিধা?
প্রাথমিক ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড—

Advertisement
  • বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে
  • ন্যূনতম মাধ্যমিক পাশ
  • বর্তমানে বেকার
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা

চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে শর্তাবলি আরও স্পষ্ট হবে।

কী ভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া অনলাইনে হওয়ার সম্ভাবনা। সম্ভাব্য ধাপগুলি—
১. নির্দিষ্ট সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন
২. ব্যক্তিগত তথ্য পূরণ
৩. প্রয়োজনীয় নথি আপলোড
৪. যাচাই শেষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার)।

কী কী নথি লাগতে পারে?
চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি। তবে সম্ভাব্য নথির মধ্যে থাকতে পারে—
১.মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট
২. বয়সের প্রমাণপত্র
৩. আধার বা ভোটার কার্ড
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
৫. মোবাইল নম্বর ও  ইমেল আইডি।

 তবে যারা ইতিমধ্যে অন্য কোনও সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ইত্যাদির টাকা পেয়েছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়া হবে। এবং যুব সাথী প্রকল্পের জন্য অনলাইন পোর্টালও খোলা হবে। 

Read more!
Advertisement
Advertisement