Advertisement

Viral: প্রথম দেখাতেই...! ৫৬ বছরের বৃদ্ধাকে বিয়ে বছর ১৯ এর যুবকের

Viral: ৫৬ বছরের এক প্রৌঢ়ার সঙ্গে ২ বছর ধরে প্রেম করে চলেছেন ১৯ বছরের এক যুবক। এবার বিয়ে করতে চলেছেন তাঁরা। ১০ বছর বয়সে মহিলার সঙ্গে প্রথম দেখা করে ওই যুবক। বয়সে ৩৭ বছরের বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও দুজনেই একে অপরের প্রেমে পড়েছিলেন। এরপর তাঁরা সম্পর্কে জড়ান।

বৃদ্ধাকে বিয়ে করতে চলেছেন যুবক।বৃদ্ধাকে বিয়ে করতে চলেছেন যুবক।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Oct 2022,
  • अपडेटेड 8:47 AM IST
  • ৫৬ বছরের বৃদ্ধাকে বিয়ে বছর ১৯ এর যুবকের
  • থাইল্যান্ডের এই ঘটনায় হতবাক সকলে
  • জানুন বিস্তারিত তথ্য

Viral: ৫৬ বছরের এক প্রৌঢ়ার সঙ্গে ২ বছর ধরে প্রেম করে চলেছেন ১৯ বছরের এক যুবক। এবার বিয়ে করতে চলেছেন তাঁরা। ১০ বছর বয়সে মহিলার সঙ্গে প্রথম দেখা করে ওই যুবক। বয়সে ৩৭ বছরের বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও দুজনেই একে অপরের প্রেমে পড়েছিলেন। এরপর তাঁরা সম্পর্কে জড়ান। ঘটনাটি থাইল্যান্ডের নাখোন প্রদেশের। ১৯ বছরের ভুথিচাই ৫৬ বছরের জনলা নামে এক প্রৌঢ়াকে বিয়ে করেছেন। জনলা ডিভোর্স হয়ে একাই থাকতেন এতোদিন। ভুথিচাইকে গৃহস্থালির কাজে সাহায্য করার জন্য তাঁর বাড়িতে ডাকতেন মাঝে মধ্যে।

সেই কাজের সময়েই জানলা এবং ভুটিচাইয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এখন তাদের সম্পর্কও দুই বছর হয়ে গেছে। দম্পতি জানান, ৩৭ বছর বয়সের পার্থক্য তাঁদের মধ্যে কোনও সমস্যা করে না। প্রকাশ্যে চুম্বন ও হাত ধরার ক্ষেত্রেও তাঁরা দু’জনেই বিন্দুমাত্র বিব্রতবোধ করেন না। সম্পর্কের কথা বলতে গিয়ে ভুথিচাই বলেন, আমি জনলার সঙ্গে ২ বছর ধরে আছি। আমাদের এই জীবন আমরা আরও ভালো করে নিয়ে যেতে চাই। জনলা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। আমি তাঁকে অনেক পছন্দ করি। জানলা ডির্ভোস হয়েছে। তিনটি সন্তান রয়েছে। জনলার সন্তানদের বয়স প্রায় ৩০ বছর। তবে এখন ভুথিচাইয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন জনলা।

জানলা জানান, ভুথিচাই আমার কাছে সুপারহিরোর মতো। ও আমাকে প্রতিদিন সাহায্য করে। তিনি যখন বড় হলেন, আমাদের মধ্যে অনুভূতি গড়ে উঠল। আমরা যখন অন্যদের কাছে আমাদের ভালবাসার কথা বলি, তখন আমরা দুজনেই একে অপরকে মেনে নিই। আমি যখন আমার সন্তানদের আমাদের দুজনের সম্পর্কের কথা বললাম, তাঁরা অবাক হয়ে যান। কিন্তু ভুথিচাই আমাকে তরুণ মনে করেন। আমরা একসঙ্গে থাকতাম। আমরা খুশি কারণ আমরা এখন বিয়ে করতে চলেছি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement