Advertisement

'ছাত্রদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠান'! অভিনব প্রতিবাদ এই স্কুলের, কেন?

লিঙ্গ বৈষম্য দূরীকরণে অভিনব প্রতিবাদের খবর উঠে আসল সুদূর স্পেন থেকে।  #ClothesHaveNoGender প্রচারে সংবাদ শিরোনামে স্পেন। 'লিঙ্গ সমতা'-র (Gender Equality) বার্তা দিতে ছেলে ও মেয়ে উভয়কেই স্কার্ট পরার বার্তা দিয়ে একটি প্রচার চালানো হয়। এডিনবার্গের ক্যাসেলভিউ প্রাইমারি স্কুলে ছেলে ও মেয়ে উভয়কেই ক্লাসে স্কার্ট পরার বার্তা দেওয়া হয়।

প্রতীকী ছবি  প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Nov 2021,
  • अपडेटेड 11:45 PM IST
  • লিঙ্গ বৈষম্য দূরীকরণে অভিনব প্রতিবাদের খবর উঠে আসল সুদূর স্পেন থেকে
  •  #ClothesHaveNoGender প্রচারে সংবাদ শিরোনামে স্পেন
  • এডিনবার্গের ক্যাসেলভিউ প্রাইমারি স্কুলে ছেলে ও মেয়ে উভয়কেই ক্লাসে স্কার্ট পরার বার্তা দেওয়া হয়।

লিঙ্গ বৈষম্য দূরীকরণে অভিনব প্রতিবাদের খবর উঠে আসল সুদূর স্পেন থেকে।  #ClothesHaveNoGender প্রচারে সংবাদ শিরোনামে স্পেন। 'লিঙ্গ সমতা'-র (Gender Equality) বার্তা দিতে ছেলে ও মেয়ে উভয়কেই স্কার্ট (Skirt) পরার বার্তা দিয়ে একটি প্রচার চালানো হয়। এডিনবার্গের ক্যাসেলভিউ প্রাইমারি স্কুলে (School) ছেলে ও মেয়ে উভয়কেই ক্লাসে স্কার্ট পরার বার্তা দেওয়া হয়।

দিনকয়েক আগে স্কুলে স্কার্ট পরার কারণে এক ছাত্রকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এর পর থেকেই এর বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। 'মিরর ইউকে'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর পরে সমস্ত স্কুলেই ছাত্রছাত্রীদের স্কার্ট পরার অভিযানে সামিল হয়।  'ক্লোথস হ্যাভ নো জেন্ডার' হ্যাশট্যাগে শুরু হয় প্রতিবাদ অভিযান।

ঘটনাটির সূত্রপাত, ১৫ বছর বয়সী এক ছাত্র মিকেল গোমেজকে নিয়ে। কয়েক মাস আগে ক্লাসে স্কার্ট পরার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয় তাকে। এরই প্রতিবাদে বিলবাওতে প্রথম প্রতিবাদের কণ্ঠ জেগে ওঠে।

কী বলছেন ওই স্কুলের শিক্ষকেরা?

এডিনবার্গ লাইভের খবর অনুযায়ী, ক্যাসলভিউ স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও স্কার্ট পরবেন। তিনি মিকেল গোমেজের সমর্থনে এই ট্যাবু ভাঙতে 'ওয়্যার এ স্কার্ট টু স্কুল' ক্যাম্পেইনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে স্কুলের এক মহিলা শিক্ষিকা মিস হোয়াইট বলেন- "আমাদের বিদ্যালয় এই ধ্যানধারণা ভাঙার দিকে এগোচ্ছে। আমরা এভাবেই প্রতিবাদে অংশ নিচ্ছি। কাউকে স্কার্ট পরতে বাধ্য করা হয়নি।" কিছু অভিভাবক এই পদক্ষেপের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এতে আপত্তি জানিয়েছেন।

Read more!
Advertisement
Advertisement