Advertisement

তামিল ব্রাহ্মণ ও হিন্দু বাংলাদেশি, সাত পাকে বাঁধা পড়লেন সমকামী যুগল

Indian Woman Marries Bangladeshi Girl: সোশ্যাল মিডিয়ায় চর্চায় সুবিক্ষা সুব্রামণি এবং টিনা দাসের সম্পর্কের নতুন যাত্রাপথ। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তামিল ব্রাহ্মণ কন্যে ও বাঙালি কন্যে। তামিল নিয়ম রীতি মেনে বিয়ে করেন সুবীক্ষা ও টিনা। সুবিক্ষা এবং তাঁর বাবা-মা কানাডার ক্যালগারিতে থাকেন সেখানেই তিনি তাঁর সঙ্গীনি টিনা দাসের সঙ্গে দেখা করেন, যিনি একজন বাংলাদেশী হিন্দু। একটি ডেটিং অ্যাপে পরিচিতি দু'জনের।

চার হাত এক হল তামিল ব্রাহ্মণ-হিন্দু বাংলাদেশী কন্যেরচার হাত এক হল তামিল ব্রাহ্মণ-হিন্দু বাংলাদেশী কন্যের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2022,
  • अपडेटेड 9:50 PM IST
  • সুবিক্ষা এবং টিনার সম্পর্কের যাত্রা স্বপ্নময় প্রেমের গল্পের থেকে কম কিছু নয়
  • কানাডায় একটি ডেটিং অ্যাপে টিনার সঙ্গে পরিচয়
  • ছ'বছর একসঙ্গে থাকার পর, ধর্মীয় তামিল ব্রাহ্মণ মতে বিয়ে করার সিদ্ধান্ত নেন

Indian Woman Marries Bangladeshi Girl: সোশ্যাল মিডিয়ায় চর্চায় সুবিক্ষা সুব্রামণি এবং টিনা দাসের সম্পর্কের নতুন যাত্রাপথ। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তামিল ব্রাহ্মণ কন্যে ও বাঙালি কন্যে। তামিল নিয়ম রীতি মেনে বিয়ে করেন সুবীক্ষা ও টিনা। সুবিক্ষা এবং তাঁর বাবা-মা কানাডার ক্যালগারিতে থাকেন সেখানেই তিনি তাঁর সঙ্গীনি টিনা দাসের সঙ্গে দেখা করেন, যিনি একজন বাংলাদেশী হিন্দু। একটি ডেটিং অ্যাপে পরিচিতি দু'জনের।

সুবিক্ষা এবং টিনার সম্পর্কের যাত্রা স্বপ্নময় প্রেমের গল্পের থেকে কম কিছু নয়। সুবিক্ষা, যিনি উভকামী হিসাবে নিজের পরিচিতি দেন। কানাডায় একটি ডেটিং অ্যাপে টিনার সঙ্গে পরিচয়। ছ'বছর একসঙ্গে থাকার পর, ধর্মীয় তামিল ব্রাহ্মণ মতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সুবিক্ষা ভারতে নিজের আদব কায়দাতে বিয়ে করতে চেয়েছিলেন।

সুবিক্ষার পরিবার মেয়ের সিদ্ধান্ত মেনেও নেন সহজেই

সুবিক্ষা জানান, তাঁরা সিদ্ধান্ত করে তামিল ব্রাহ্মণ প্রথা মেনেই বিয়ে করেন। সুবিক্ষার পরিবার মেয়ের সিদ্ধান্ত মেনেও নেন সহজেই। কিন্তু তাঁদের মত ছিল, তামিলনাড়ুতে নয় কানাডাতেই হোক বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে সুবিক্ষার বাবা এতে সমর্থন জানিয়েছিলেন। এরপর তামিলনাড়ুতেই হয় বিবাহ অনুষ্ঠান।

টিনা জানান, "আমার খুব ভালো লাগছে কারণ আমার প্রথমবার তামিলনাড়ুতে আসা এবং আমি কীভাবে আমার অনুভূতি প্রকাশ করব তা আমি জানি না। ওঁর পুরো পরিবারও সেখানে ছিল। একটা স্বপ্ন সত্যি হল।"

দম্পতি জানান, ধার্মিক এবং বিয়ের সময় সমস্ত আচার-অনুষ্ঠান সঠিকভাবে অনুসরণ করতে চেয়েছিলেন তাঁরা। সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল বিয়ের জন্য একজন পুরোহিত খুঁজে পাওয়া। একাধিক লোকের সঙ্গে কথা বলার পরে, অবশেষে একজন পুরোহিত খুঁজে পেতে সক্ষম হন তাঁরা।

"আমি বিয়ে করেছিলাম যখন আমার বয়স ১৯ ছিল": টিনা

টিনা, যিনি একটি রক্ষণশীল হিন্দু বাংলাদেশী পরিবার থেকে এসেছেন। ১৯ বছর বয়সে এক পুরুষকে বিয়ে করেছিলেন টিনা। টিনা জানান, "আমি বিয়ে করেছিলাম যখন আমার বয়স ১৯ ছিল। বাংলাদেশীরা খুব রক্ষণশীল হন এবং সমকামী হওয়াকে অপরাধ মনে করে। যখন তাঁরা দেখল যে আমি একটি মেয়েকে ডেট করছি পরিবার বলেছিল যে আমি বিয়ে করলে সবকিছু বদলে যাবে। আমার কথা বলার কেউ ছিল না। বিয়ের ৪ বা ৫ বছর ধরে আমি অনুভব করেছি যে সেখানে কিছু নেই। আমাকে আমার পরিবার বা নিজের মধ্যে বেছে নিতে হয়েছিল। আমি আমার অনুভূতি বলিদান করে ওই ব্যক্তির কাছে থেকে যাই। পরে সবাই বলে যে একটি সন্তান হলে সব বদলে যাবে। কিন্তু যখন আমাকে গর্ভধারণের জন্য চিকিত্সার মধ্য দিয়ে যেতে হয়েছিল, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর এগোব না। নিজের সুখ নিজেই বেছে নেব।"

Advertisement

এই দম্পতি, যখন তাঁরা পিতামাতার সমর্থন এবং সামাজিক সমর্থনের প্রয়োজনীয়তার কথা বলেন, তারা বলেন, যে তারা আশাবাদী তাদের বিবাহ সম্প্রদায়ের আরও লোককে অনুপ্রেরণা দিতে সাহায্য করবে।

Read more!
Advertisement
Advertisement