
One97 Communications Ltd-এর IPO, একটি ফিনটেক স্টার্টআপ কোম্পানি যা ডিজিটাল পেমেন্ট কোম্পানি Paytm চালায়, তালিকাভুক্ত করা হয়েছে। লিস্টিং অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন Paytm প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা। অতীতের কথা মনে করে চোখে জল এসে যায় তাঁর। এই উচ্চতায় পৌঁছানো বিজয় শেখর শর্মার গল্প আর পাঁচটা সাধারণ মানুষের কাছে উদাহরণ হতে পারে।
Paytm প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা বর্তমানে ২.৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক। তবে যখন তাঁর ২৭ বছর বয়স, তখন তিনি প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা উপার্জন করতেন। বিজয় শর্মা জানান, তাঁর উপার্জনের পরিমাণ জানার পর অনেক পরিবারই তাঁর সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হননি।
ইঞ্জিনিয়ারিং পাস করার পর বিজয় শর্মা তখন ছোট সংস্থা হিসাবে মোবাইল সামগ্রী বিক্রির কাজ করতেন। তিনি বলেন, “২০০৪-২০০৫ সালে বাবা আমাকে নিজের কম্পানি বন্ধ করে মাসে ৩০,০০০ টাকা মাইনেক চাকরি খুঁজতে বলেন। আমি তখন বিয়ের অযোগ্য ব্যাচেলার ছিলাম।”
এখন অবশ্য বিবাহিত বিজয় শর্মা। Paytm কর্ণধার এখন এক ছেলের বাবাও। বছর তেতাল্লিশের বিজয় শর্মা জানান, দীর্ঘদিন তাঁর বাবা-মা জানতেনই না যে তিনি ঠিক কী কাজ করেন। তিনি বলেন, “সম্প্রতি একটি সংবাদপত্রে আমার মোট সম্পত্তির পরিমাণ জেনে আমার মা আমায় প্রশ্ন করেছিলেন, তোমার কাছে কি সত্যিই এত টাকা আছে?”
বিজয় শর্মার বাবা শিক্ষক ছিলেন, মা ঘর সংসার সামলাতেন। সেই শিক্ষকের ছেলেই ২০১৭ সালে ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়ে ওঠেন। বর্তমানে কোটি টাকার মালিক হয়েও এখনও নিতান্ত সাধারণ জীবনযাপন করেন তিনি।