Advertisement

Russia Ukraine War: 'যদি তোমার মা হতাম...', পুতিনকে বার্তা দিয়ে বিপাকে অভিনেত্রী

Russia-Ukraine যুদ্ধের আবহে ভ্লাদিমির পুতিনের উদ্দেশে অভিনেত্রীর মন্তব্য ভাল চোখে দেখছে না নেটিজেনরা। সমালোচিত হচ্ছেন মার্কিন অভিনেত্রী।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2022,
  • अपडेटेड 2:23 PM IST
  • যুদ্ধ থামাতে শান্তির বার্তা এনালিন ম্যাককর্ডের।
  • ন্যাকামা হচ্ছে বলে তোপ নেটিজেনদের।
  • সমালোচিত সোশ্যাল মিডিয়ায়।

Russia Ukraine War:'যুদ্ধ শেষ করুন'- দুনিয়াজুড়ে নেট মাধ্যমে বার্তা দিচ্ছেন অসংখ্য শান্তিপ্রিয় মানুষ। সকলেই চাইছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান হোক। এর মাঝেই মার্কিন ও সমাজকর্মী এনালিন ম্যাককর্ডের একটি ভিডিয়ো নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁর মন্তব্য ভাল চোখে দেখছেন না নেটিজেনরা। সমালোচিত হচ্ছেন মার্কিন অভিনেত্রী।

৩৪ বছরের ম্যাককর্ড রাষ্ট্রপতি পুতিনকে একটি ভিডিয়ো বার্তায় কবিতা পড়ে যুদ্ধ শেষ করার আবেদন করেছেন। সেই সঙ্গে তিনি বলেন,'প্রিয় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, আমার খারাপ লাগছে তোমার মা নেই। আমি তোমার মা হলে অনেক ভালবাসতাম।' তাঁর ব্যাখ্যা,'তোমার মা থাকলে দুনিয়াটা ভাল চোখে দেখতে। হাসি-খুশি থাকতে। তোমার কোনও ক্ষতিই হত না। আর মা হলে অন্যায়, হিংসা ও অনিশ্চয়তা থেকে তোমায় বাঁচাতে ঝাঁপিয়ে পড়তাম।'  

ভিডিয়োটি মাত্র ২ মিনিট ২০ সেকেন্ড। নেট মাধ্যমে সেটি এখন রীতিমতো ভাইরাল। ধেয়ে এসেছে প্রচুর সমালোচনা। অনেকেই মনে করছেন, বড্ড ন্যাকামো করেছেন ম্যাককর্ড। যুদ্ধের সময় কবিতা পড়ে শোনাচ্ছেন। আবার প্রশংসিতও হয়েছেন। তাঁদের মতে,'ভাল উদ্যোগ।'

অনেক নেটিজেনের দাবি, যুদ্ধ শুরু করেছেন পুতিন। এখন বুঝিয়ে কোনও লাভ নেই। কারও দাবি,'এমন সময় অলীক কল্পনা না ভাবলেই নয়!'    

Read more!
Advertisement
Advertisement