
ইন্টারনেটের দৌলতে এখন কতকিছু ভাইরাল হয়। এবার ভাইরাল হল মার্কিন মুলুকের এক ছোট্ট শিশুর। একটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে মায়ের বানানো কুকিজ বিক্রি করতে গিয়েছিল সে। দরজা লাগানো ক্যামেরায় সবটাই রেকর্ড হয়। পরে সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
কী রয়েছে ভিডিওতে
জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি অ্যালি শ্রোয়ার। মায়ের বানানো কুকিজ বিক্রি করতে গিয়েছিল সে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময়ে মহিলাদের মধ্যে কুকিজ বানানো শুরু হয়। পরে সেই বিক্রির টাকা সরকারি তহবিলে দান করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অ্যালি দরজার সামনে গিয়ে বলছে,আপনি কতগুলি কুকিজ নিতে চান, ৫টা-না ৬টা। আমারা কাছে বিভিন্ন রংয়ের কুকিজ বাক্সও রয়েছে। ছোট্ট শিশুর মুখ এমন ডাক শুনে কার্যত ফিরিয়ে নিতে পারবেন না কেউই। ওই বাড়ির মালিক পরে দরজার ক্যামেরা পরীক্ষা করার সময়েও ভিডিওটি দেখেন। তারপরেই অ্যালির মাকে তিনি ভিডিওটি পাঠিয়ে দেন। ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
অ্যালির মা জানান, করোনা পরিস্থিতির জেরে অনলাইনেই তারা কুকিজ বিক্রি করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু কখনই অ্যালি আচমকা প্রতিবেশীর দরজা সামনে গিয়ে এই কাণ্ড করে বসে। তারপরেই কার্যত অ্যালির ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় থেকে অ্যালির জন্য ফোন আসতে থাকে। মোট ২০০পিস কুকিজও বিক্রি হয়ে যায়।
ভিডিও ভাইরাল
গোটা বিষয়টা নিয়ে নেটিজেনদের মধ্যে খুশির হাওয়া অব্যাহত। কেউ কেউ কমেন্ট বক্সে বলছেন আমি চাইলেই তোমার সব কুকিজ কিনে নেব, শুধু তোমাকে এমন কিউট একটা ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময়ে কুকিজের চাহিদা থাকে বিপুল। তাই বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, সরকারি সংস্থাকে সাহায্যের জন্য কুকিজ বিক্রির টাকা পাঠায়। অ্যালি ও তাঁর মা-ও এমন একটি কাজ করছিলেন। এখন তারা এই কাজে প্রচুর অর্ডার পাচ্ছেন।