Advertisement

JCB র ফুল ফর্ম কী, কোন দেশের কোম্পানি? 99% লোকই জানেন না

অনেকেই ভাবেন বুলডোজার মানেই JCB। কিন্তু আসলে এটি একটি ব্র্যান্ড। ঠিক যেমন বাজাজ, হিরো। গ্রাম-মফস্বলে JCB দিয়ে কাজ হলে রীতিমতো ভিড় জমে যায়। আসলে একটি যন্ত্র কব্জির মোচড়ে টন টন জিনিস সরিয়ে ফেলছে; ব্যাপারটাই বেশ আকর্ষণীয়।

প্রথম দিকে কৃষিকাজে ব্যবহৃত ট্রেলার, ট্রাক্টর তৈরি করত এই সংস্থা।প্রথম দিকে কৃষিকাজে ব্যবহৃত ট্রেলার, ট্রাক্টর তৈরি করত এই সংস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 3:10 PM IST
  • অনেকেই ভাবেন বুলডোজার মানেই JCB।
  • আসলে এটি একটি ব্র্যান্ড।
  • প্রথম দিকে কৃষিকাজে ব্যবহৃত ট্রেলার, ট্রাক্টর তৈরি করত এই সংস্থা।

অনেকেই ভাবেন বুলডোজার মানেই JCB। আসলে এটি একটি ব্র্যান্ড। ঠিক যেমন বাজাজ, হিরো। গ্রাম-মফস্বলে JCB দিয়ে কাজ হলে রীতিমতো ভিড় জমে যায়। আসলে একটি যন্ত্র কব্জির মোচড়ে টন টন জিনিস সরিয়ে ফেলছে; ব্যাপারটাই বেশ আকর্ষণীয়। এই জেসিবির পথ চলা কিন্তু বহুকাল আগে থেকে শুরু। ১৯৪৫ সাল। ইংল্যান্ডের ছোট্ট একটি গ্যারাজ থেকে জেসিবি শুরু করেন জোসেফ সিরিল বামফোর্ড(Joseph Cyril Bamford) নামের এক ব্যবসায়ী। সংস্থার প্রতিষ্ঠাতার নামের সংক্ষিপ্ত রূপেই ব্র্যান্ড নেম। প্রথম দিকে কৃষিকাজে ব্যবহৃত ট্রেলার, ট্রাক্টর তৈরি করত এই সংস্থা। সেই সময়ের নিরিখে বেশ অভিনব ব্যাপার ছিল। ঠিক এই সময়েই ইংল্যান্ডের আধুনিকিকরণ শুরু হয়। আধুনিক রাস্তা, বিল্ডিং তৈরির জন্য় প্রচুর মানুষের দরকার হত। আর ঠিক তখনই বুদ্ধি খাটিয়ে 'লোডার' তৈরি করে ফেলেন জোসেফ ও তাঁর সংস্থার কর্মীরা।

১৯৫৩ সালে বিশ্বের প্রথম 'ব্যাকহো লোডার' তৈরি করে জেসিবি। আজকালকার বুলডোজারের মূল সেই যন্ত্রই। এই আবিষ্কারই JCB-কে আন্তর্জাতিক বাজারে পরিচিতি এনে দেয়। এই লোডার দিয়ে খুব কম সময়েই ১০ জনের মাটি কাটা, বালি, রাবিশ সরানোর মতো কাজ করা যেত। স্বাভাবিকভাবেই প্রচুর অর্ডার পেতে শুরু করে জেসিবি।

কীভাবে জনপ্রিয় হল?
ভারতে JCB-র জনপ্রিয়তা শুরু হয় মূলত ১৯৮০-র দশকের পর। রাস্তা তৈরি, বাড়ি নির্মাণ, খাল খনন; প্রায় সব ক্ষেত্রেই এই মেশিন ব্যবহার হতে থাকে।

ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি হয় যে; যেকোনও খননযন্ত্রকেই সাধারণ মানুষ 'JCB' বলতে শুরু করেন।  

বিশেষ করে গ্রামাঞ্চলে JCB দেখলে মানুষের ভিড় জমা একেবারে স্বাভাবিক ছবি। মাটি খোঁড়া, গর্ত করা বা ভাঙার কাজ; সবই চোখের সামনে দেখতে মানুষ ভিড় করেন।

‘JCB Ki Khudai’; ইউটিউবের অদ্ভুত ট্রেন্ড 
JCB-র জনপ্রিয়তা শুধু বাস্তব জগতেই আটকে নেই। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে YouTube-এ এটি এক সময় বিশাল ট্রেন্ডিং টপিক ছিল।

২০১৯ সালের দিকে 'JCB Ki Khudai' সার্চ হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে শুধুমাত্র JCB দিয়ে মাটি খোঁড়ার ভিডিও দেখতেন। এখনও দেখেন।

Advertisement

মানুষ কেন এমন সাধারণ একটি কাজ দেখতে এত আগ্রহী?
মনোবিদ জানালেন, এর পিছনে রয়েছে মানুষের সহজাত কৌতূহল। বড় মেশিন কীভাবে কাজ করে, মাটি কীভাবে সরানো হয়; এই দৃশ্য অনেকের মধ্যেই একধরনের 'ভিজুয়াল স্যাটিসফ্যাকশন' তৈরি করে।

ভারত, রাজনীতি ও JCB
ভারতে অবশ্য JCB অনেক সময় এটি 'ক্ষমতা' বা 'অ্যাকশন' এর প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। বিভিন্ন রাজনৈতিক বা প্রশাসনিক পদক্ষেপে বুলডোজারের ব্যবহার নিয়ে বারবার বিতর্কও তৈরি হয়েছে।

সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে BJP র মনোনয়ন জমা দেওয়ার মিছিলে বুলডোজার আনা হয়। ছিলেন সুকান্ত মজুমদারও। 

 আপনি JCB র কাজ দেখলে অবাক হন? জানান কমেন্টে। 

Read more!
Advertisement
Advertisement