Advertisement

Balenciaga Plastic Bag: এই পলিথিন প্যাকেটের দাম আপনার স্কুটির চেয়ে বেশি! কেন? জানুন

সাধারণ একটি প্লাস্টিকের থলে! অথচ সেই ব্যাগের দাম প্রায় দেড় লক্ষ টাকারও বেশি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এমনই এক ‘প্লাস্টিক ব্যাগ’ নিয়ে হাজির হয়ে হইচই ফেলে দিয়েছেন চিনের জনপ্রিয় অভিনেত্রী Zhang Jingyi।

সাধারণ প্লাস্টিকের ব্যাগ নয়, বরং বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড Balenciaga-র ডিজাইনার ব্যাগ।সাধারণ প্লাস্টিকের ব্যাগ নয়, বরং বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড Balenciaga-র ডিজাইনার ব্যাগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 8:18 PM IST
  • সাধারণ একটি প্লাস্টিকের থলে!
  • অথচ সেই ব্যাগের দাম প্রায় দেড় লক্ষ টাকারও বেশি।
  • রেড কার্পেটে এমনই এক ‘প্লাস্টিক ব্যাগ’ নিয়ে হাজির হয়ে হইচই ফেলে দিয়েছেন চিনের জনপ্রিয় অভিনেত্রী Zhang Jingyi।

সাধারণ একটি প্লাস্টিকের থলে! অথচ সেই ব্যাগের দাম প্রায় দেড় লক্ষ টাকারও বেশি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এমনই এক ‘প্লাস্টিক ব্যাগ’ নিয়ে হাজির হয়ে হইচই ফেলে দিয়েছেন চিনের জনপ্রিয় অভিনেত্রী Zhang Jingyi। ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায়, সেটি আসলে সাধারণ প্লাস্টিকের ব্যাগ নয়, বরং বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড Balenciaga-র ডিজাইনার ব্যাগ।

সম্প্রতি Beijing International Film Festival-এর রেড কার্পেটে হাঁটার সময় ঝাং জিংইয়ের পোশাকের পাশাপাশি নজর কেড়েছিল তাঁর হাতে থাকা হলুদ রঙের একটি ব্যাগ। দূর থেকে দেখলে সেটি যেন একেবারে সাধারণ কচরার পলিথিনের মতো। কিন্তু সেই ‘সাধারণ’ ব্যাগই মুহূর্তে হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।

ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই প্রথমে ভেবেছিলেন, অভিনেত্রী হয়তো মজা করে বা ফ্যাশনের নতুন ট্রেন্ড হিসেবে প্লাস্টিকের থলে নিয়ে হাজির হয়েছেন। কিন্তু পরে জানা যায়, ব্যাগটির দাম প্রায় ১৭৯০ মার্কিন ডলার; ভারতীয় মুদ্রায় যা এক লক্ষ ষাট হাজার টাকারও বেশি।  
 

সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি প্লাস্টিকের থলের মতো দেখতে ব্যাগের এত দাম কীভাবে সম্ভব! অনেকেই এটিকে ‘অতিরঞ্জিত ফ্যাশন ট্রেন্ড’ বলেও কটাক্ষ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, বিলাসবহুল ব্র্যান্ডের নাম জুড়ে দিয়ে সাধারণ জিনিসকেও স্ট্যাটাস সিম্বল বানানোর প্রবণতা ক্রমশ বাড়ছে।

তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, ব্যাগটি আসলে সাধারণ প্লাস্টিকের নয়। বাইরে থেকে প্লাস্টিকের মতো দেখালেও এটি তৈরি হয়েছে উন্নতমানের চামড়া দিয়ে। সেই চামড়ার উপর বিশেষ ধরনের চকচকে কোটিং করা হয়েছে, যাতে সেটি দেখতে একেবারে সাধারণ পলিথিনের ব্যাগের মতো লাগে। অর্থাৎ, নকশার মধ্যেই লুকিয়ে রয়েছে এক ধরনের ‘কনসেপ্টুয়াল ফ্যাশন’।

জানা গিয়েছে, ব্যাগটির ভিতরে রয়েছে কাপড়ের লাইনিং এবং ড্র-স্ট্রিং ডিজাইন। অর্থাৎ ব্যবহারিক দিক থেকেও এটি একটি পূর্ণাঙ্গ ব্যাগ। তবু তার চেহারা ইচ্ছাকৃতভাবে সাধারণ রাখা হয়েছে।

ফ্যাশন দুনিয়ায় এমন পরীক্ষামূলক ডিজাইন নতুন নয়। প্রায়ই দেখা যায়, দৈনন্দিন জীবনের খুব সাধারণ জিনিস; যেমন বাজারের ব্যাগ, কাগজের প্যাকেট কিংবা কচরার থলে; এসবকেই অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেন ডিজাইনাররা। তাদের মতে, এতে ফ্যাশনের প্রচলিত ধারণাকে ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ডিজাইনের উদ্দেশ্য শুধুমাত্র ব্যবহারিকতা নয়, বরং প্রতীকী বার্তা দেওয়া। সাধারণ ও বিলাসবহুলের সীমারেখাকে প্রশ্ন করাই এর মূল লক্ষ্য। ফলে বিষয়টি শুধু মেটিরিয়ালের নয়, বরং আর্টিস্টিক। এই বিষয়ে আপনার কী মতামত? জানান কমেন্টে।  

Read more!
Advertisement
Advertisement