SIR-এর প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্নার তৃতীয় দিনে সেই মঞ্চে হঠাৎ হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান আজানিয়া ও আয়ংশ। দুজনকেই হাতজোড় করে নমস্কার করতেও দেখা যায় মঞ্চে। সঙ্গে সঙ্গে তাঁদের জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী। পাশিপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওরা আসলে বাড়িতে তিন দিন আমাকে দেখতে পাচ্ছে না তাই চলে এসেছে। আমাকে খুব ভালোবাসে। আমার সঙ্গে দেখা করতে এসেছে। এর সঙ্গে ধর্নার কোনও সম্পর্ক নেই।'