ভিডিওটা দেখলেন, মস্ত বড় গরুর সঙ্গে কেমন দাঁতে দাঁত চিপে লড়াই করছে ছোট্ট একটা বক। তাও আবার বিনা ভয়ে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছোট্ট বক। আর তাঁকে ঘিরে আছে বিশাল পর্বতাকার এক পাল গরু। একটা সাদা গুরুকে হঠাৎই দেখা গেল বকটির দিকে তেড়ে আসতে। তারপর গুঁততে লাগে। কিন্তু বকটির কেবল তার ধারালো ঠোঁট উঁচিয়ে রেখেছে। আর গুরুটা ভয়ে পিছনে সড়ে যায়। তারপর আরও একটি কালো গরুকে তার দিকে তেড়ে আসতে দেখা যায়। সেও বকের ভয়ে পিছু হটতে বাধ্য হয়। বকের এই সাহসীকতার ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা ওই বকের সাসসীকতার প্রশংসা করেছেন।