নেশার ঘোরে মানুষ কত কী করে ফেলে, সুস্থ মাথায় তা ভাবতেও পারে না। এমনই একটি হাড় হিম করা ঘটনা, যার জেরে জীবনটাই হারাতে বসেছিলেন এই বৃদ্ধ। ঝাড়খণ্ডের গড়বা থানার আওতাধীন কিতাসোতি খুর্দ নামে গ্রামের ঘটনা। আকণ্ঠ মদ খেয়ে গ্রামের বাসিন্দা বিরজালাল রাম ভুঁইয়া একটি অজগরকে ধরে নিজের শরীরে জড়িয়ে নেন। পুরোটাই নেশার ঘোরে। অজগরটি এরপরেই বিরজালালের গলা ও ঘাড় পেঁচিয়ে ধরতে শুরু করে। খানিক বাদে উনি বুঝতে পারেন, শ্বাস বন্ধ হয়ে আসছে। অজগরটি তাঁকে মেরেই ফেলবে। শিকার পেয়ে গিয়েছে। ঘটনার খবর পেতেই ওই বৃদ্ধের ছেলে তার বন্ধুদের নিয়ে এসে বাবার গলায় পেঁচিয়ে থাকা অজগরটিকে ছাড়ায়। সে এক ভয়াবহ দৃশ্য। ওইটুকু সময়েই ব্যক্তির শরীরে হাড়ে হালকা চিড় ধরা পড়েছে।