ভাঙা দাঁতই চিনিয়ে দিল হারিয়ে যাওয়া ভাইকে। রিলসের দৌলতে আঠারো বছর পর দেখা বোনের সঙ্গে। আর এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। হারিয়ে যাওয়ার আঠারো বছর পর ভাইকে খুঁজে পেলেন ইন্সটাগ্রাম রিলস দেখে। রাজকুমারী নামক ওই মহিলা উত্তর প্রদেশের হাতিপুর গ্রামের বাসিন্দা। তাঁর ভাই বাল গোবিন্দ আঠারো বছর আগে গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে মুম্বই এসেছিলেন চাকরির খোঁজে। বাকিরা বাড়ি ফিরে গেলেও, বাল গোবিন্দ থেকে যান মুম্বইয়ে।