সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ভিডিওটি নিয়ে নানা প্রশ্ন উঠছে, ক্ষোভ বাড়ছে, আর সেই সঙ্গে উঠে আসছে চিকিৎসা ব্যবস্থার নৈতিকতা নিয়ে বড় বিতর্ক। ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে পাকিস্তানের একটি হাসপাতালের ভিতরে। যদিও ভিডিওটির সত্যতা এখনও পুরোপুরি যাচাই করা হয়নি, তবুও এই দৃশ্য দেখে ইতিমধ্যেই উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ মহল।