এই গরমে আপনি হন্তদন্ত হয়ে এসে একটি অটোতে উঠেছেন এবং ভাবছেন কতক্ষণে বাড়িতে গিয়ে AC বা কুলার চালিয়ে একটু ঠাণ্ডা হবেন। সঙ্গে কথা ভাবতে ভাবতেই আপনি দেখতে পেলেন অটো থেকেই ঠাণ্ডা হাওয়া আপনার গায়ে লাগছে। আর মুখ ঘোরানোর সঙ্গে সঙ্গেই দেখতে পেলেন অটোর মধ্যে রয়েছে কুলার। তখন আপনার কেমন লাগবে? ঠিক এমনই অটোর সন্ধান মেলেছে পঞ্জাবে। ভয়ঙ্কর গরমে কুলারের ঠাণ্ডা হাওয়ায় যাত্রীরা তো বটেই, স্বস্তি পাচ্ছেন চালকও। পঞ্জাবের রাস্তায় সাই সাই করে দৌড়ে বেড়াচ্ছে এই কুলার অটোটি। অটোর ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া মাত্রই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ভিডিও দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। কুলার-সহ ওই অটোটি দেখে নানা মন্তব্য করেছেন রসিকজনেরা।