গলা অবধি মাটিতে ঢোকা—শুধু মাথাটুকু বাইরে। চারপাশে কৌতূহলী মানুষের ভিড়। সামনে দাঁড়িয়ে এক মহিলা। হাতে ফুল, পাশে দুধভরা পাত্র। শিবরাত্রির পবিত্র তিথিতে স্বামীর মাথায় দুধ ঢেলে, ফুল অর্পণ করে, শিবস্তব পাঠ করে পুজো করছেন তিনি। আর সেই সময় নির্বিকার, নিশ্চুপ, স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে রয়েছেন এক ব্যক্তি।