
আজ থেকে হাওড়া-বর্ধমান শাখায় (Howrah to Barddhaman) বাতিল একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। আজ ১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে ২৭ নভেম্বর রবিবার পর্যন্ত মোট ১০দিন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি ট্রেন বাতিলের কথা জানিয়ে দেয় পূর্ব রেল (Eastern Railway)। এর ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে, বারুইপুর ও চন্দনপুর সেকশনে চতুর্থ লাইনের কাজ হবে, সেই কারণেই ট্রেন বাতিল করা হয়েছে।
আজ থেকে আগামী ১০ দিনে হাওড়া থেকে ১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, শিয়ালদা থেকে ২টি, বর্ধমান থেকে ৭টি, চন্দনপুর ও মশাগ্রাম থেকে বাতিল করা হয়েছে ৪টি করে ট্রেন। বারুইপুর থেকে ৩টি, গুড়াপ থেকেও ১টি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:
লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে মেন লাইনে ঘুরিয়ে দেওয়া হবে। বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যাবে। ঘুরপথে যাবে দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেস।