Advertisement

BJP Rajyasabha MP Candidate Ananta Maharaj: সাংসদ হয়েই পৃথক রাজ্য নিয়ে কী বললেন অনন্ত মহারাজ?

BJP Rajyasabha MP Candidate Ananta Maharaj: এদিন বিজেপিকে কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত বলেন, ‘আমি আপনাদের নিরাশ করব না। যে কাজের জন্য আমাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে, যে ভাবে আমাকে পরিচালনা করবেন, সেই ভাবে আমি কাজ করব।‌’ বাংলা থেকে রাজ্যসভায় প্রথম সাংসদ হিসেবে বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন নগেন্দ্র রায়।

অনন্ত মহারাজঅনন্ত মহারাজ
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 17 Jul 2023,
  • अपडेटेड 9:07 PM IST
  • বিজেপির রাজ্যসভার প্রার্থী হতেই ফের চর্চায়
  • কে এই অনন্ত মহারাজ?
  • পৃথক রাজ্যের দাবিদার

BJP Rajyasabha MP Ananta Maharaj: রাজ্যসভার সাংসদ পদে বিজেপির টিকিটে নির্বাচিত হলেন অনন্ত মহারাজ)। যাঁর নাম সরকারিভাবে নগেন্দ্র রায়। সোমবার বিজেপির তরফে তাঁর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে তিনি দাবি করেন, যে কাজের জন্য তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়েছে, তা তিনি করবেন। কাউকে নিরাশ করবেন না। তবে কোন কাজ সেটা তিনি পরিষ্কার করেননি। গ্রেটার কোচবিহার নিয়ে তাঁর কী ভাবনা জিজ্ঞাসা করায় তিনি এ ব্যাপারে জানান, রাজ্যসভায় যা বলার তিনি বলবেন।

এদিন বিজেপিকে কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত বলেন, ‘আমি আপনাদের নিরাশ করব না। যে কাজের জন্য আমাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে, যে ভাবে আমাকে পরিচালনা করবেন, সেই ভাবে আমি কাজ করব।‌’ বাংলা থেকে রাজ্যসভায় প্রথম সাংসদ হিসেবে বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন নগেন্দ্র রায়। যিনি অনন্ত মহারাজ নামেই পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, বিজেপি যেভাবে বিভিন্ন জায়গা থেকে পিছিয়ে থাকা মানুষদের সামনে নিয়ে আসছে, সে ভাবেই অনন্ত মহারাজকেও সম্মান দেওয়া হল। রাজ্যসভায় তিনি উত্তরবঙ্গের রাজবংশীদের দাবিদাওয়া নিয়ে আরও ভালভাবে কথা বলতে পারবেন বলে তাঁর দাবি।

অনন্ত রায়, রাজবংশী সম্প্রদায়ের মানুষ। মতুয়ার পরে পশ্চিমবঙ্গে দ্বিতীয় সবচেয়ে বড় তপশিলি জাতি হল এই রাজবংশিরা।অনন্ত রায়কে প্রার্থী করলে বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করতে পারবে বলে বিজেপির বিশ্বাস এবং এটা অনেকটা সত্যিও। কারণ অনন্ত রায়ের বেশ কিছু অনুগামী এবং সমর্থক রয়েছেন উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায়। বক্তব্য অনুযায়ী, লোকসভা আসনে রাজবংশীরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনন্ত রায়কে প্রার্থী করে বিজেপি এক তীরে দুটি লক্ষ্য ভেদ করতে চাইছে। মনে করা হচ্ছে যে অনন্ত রায় কে রাজ্যসভা নিয়ে গেলে বিজেপির জন্য বড় জিত হবে। তা সবচেয়ে বড় কারণ হলো অনন্ত রায় রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ভালো প্রভাব।

অনন্ত মহারাজ

রাজবংশী সমাজের নেতা অনন্ত মহারাজ। নব্বই দশকের শেষদিকে হঠাত করে উত্তাল হয়ে ওঠে কোচবিহার। উত্তরবঙ্গ ভাগের আন্দোলন ব্যাপক আকার নেয়। একদিকে কামতাপুর লিবারেশন অর্জানাইজেশন ( কেএলও) করে একেবারে জঙ্গি আন্দোলন শুরু করেন জীবন সিংহ। অন্যদিকে গণতান্ত্রিক ভাবেও আন্দোলন শুরু হয়। আর তাতে কেপিপি নেতা অতুল রায়ের মতো একাধিক নেতারা যোগ দেন। আর এর মধ্যেই মাথাচাড়া দেয় কোচবিহারের ভারতভুক্তি চুক্তি রূপায়ণের দাবি আর এই দাবিতে তৈরি হয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ)। অনন্ত রায় (মহারাজ), বংশীবদন বর্মনরা এই আন্দোলন শুরু করেন। কোচবিহার সহ উত্তরবঙ্গের বড় একটা অংশ জুড়ে রাজবংশী মানুষের বসবাস। কোচবিহারের ভারতভুক্তি চুক্তি রূপায়ণের দাবিতে সেই সমস্ত মানুষকে পাশে পান অনন্ত রায় (মহারাজ), বংশীবদন বর্মনরা। যদিও অনন্ত রায় সেই সময় অতটা সামনে আসেননি। কিন্তু এই আন্দোলন ব্যাপক আকার নিয়েছিল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement